নামাজির সামনে দিয়ে যাওয়া
মোট হাদিস ০৯
সুনানে নাসাঈ : ৭৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৫১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ قَالَ: قُلْتُ لِجَابِرِ بْنِ زَيْدٍ: مَا يَقْطَعُ الصَّلَاةَ؟ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: «الْمَرْأَةُ الْحَائِضُ وَالْكَلْبُ» قَالَ: يَحْيَى رَفَعَهُ شُعْبَةُ
কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির (রহঃ)-কে প্রশ্ন করলাম, কোন জিনিস সালাত নষ্ট করে? তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ) বলতেন, ঋতুমতী নারী ও কুকুর। ইয়াহিয়া বলেন, শু‘বাহ একে মারফু করেছেন (অর্থাৎ রসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত সানাদের ধারা পৌঁছিয়েছেন)।
সুনানে নাসাঈ : ৭৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৫২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «جِئْتُ أَنَا وَالْفَضْلُ عَلَى أَتَانٍ لَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِعَرَفَةَ - ثُمَّ ذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا - فَمَرَرْنَا عَلَى بَعْضِ الصَّفِّ، فَنَزَلْنَا وَتَرَكْنَاهَا تَرْتَعُ، فَلَمْ يَقُلْ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং ফাযল আমাদের এক গর্দভীর উপর সওয়ার হয়ে আসলাম, তখন রাসুলুল্লাহ (ﷺ) আরাফায় লোকেদের নিয়ে সালাত আদায় করছিলেন। তারপর তিনি কিছু বললেন, যার অর্থ হচ্ছে- আমরা কোন এক কাতারের সামনে দিয়ে কিছু দূর অগ্রসর হয়ে তা হতে নামলাম এবং ওটাকে ঘাস খেতে ছেড়ে দিলাম। কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) আমাদের কিছুই বললেন না।
সুনানে নাসাঈ : ৭৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৫৩
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ، عَنْ عَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ قَالَ: «زَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبَّاسًا فِي بَادِيَةٍ لَنَا، وَلَنَا كُلَيْبَةٌ وَحِمَارَةٌ تَرْعَى فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ وَهُمَا بَيْنَ يَدَيْهِ، فَلَمْ يُزْجَرَا وَلَمْ يُؤَخَّرَا»---[حكم الألباني] منكر ضعيف
ফযল ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের এক মরুপল্লীতে রসূলুল্লাহ (ﷺ) আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করতে এলেন। আমাদের কিছু কুকুর ও গাধা সেখানে ঘাস খাচ্ছিল। নবী (ﷺ) আসর-এর সালাত আদায় করলেন, আর ওগুলো তাঁর সামনেই ছিল। আর সেগুলোকে তাড়া করা হয়নি কিংবা সরিয়ে দেয়াও হয়নি।
