রমজানের রাতের নামাজ
মোট হাদিস ৫৮
সহিহ মুসলিম : ২৬৫১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৫১
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّ رِجَالاً، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيَهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ " .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কতিপয় সাহাবীকে স্বপ্ন দেখানো হল যে, (রমজানের) শেষ সাত দিনের মধ্যে কদরের রাত নিহিত রয়েছে। রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি মনে করি যে, শেষের সাতদিন সম্পর্কে তোমাদের সকলের স্বপ্ন পরস্পর সামঞ্জস্যপূর্ণ। অতএব যে ব্যক্তি তা অন্বেষণ করবে, সে যেন রমজানের শেষ সাতদিনের রাতগুলোতে তা অন্বেষণ করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬২৮, ইসলামীক সেন্টারঃ ২৬২৭
সহিহ মুসলিম : ২৬৫২
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৫২
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ، عُمَرَ - رضى الله عنهما - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
(রমজানের) শেষ সাত দিনের রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬২৯, ইসলামীক সেন্টারঃ ২৬২৮
সহিহ মুসলিম : ২৬৫৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬৫৩
وَحَدَّثَنِي عَمْرُو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ رَأَى رَجُلٌ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ ﷺ أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَاطْلُبُوهَا فِي الْوِتْرِ مِنْهَا.
সালিম (রহঃ) থেকে বর্ণিত তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
তিনি (পিতা) বলেন, এক ব্যক্তি (রমজানের) ২৭তম রাতে লায়লাতুল কদর দেখতে পেল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আমাকেও তোমাদের মতো স্বপ্ন দেখানো হয়েছে যে, তা রমজানের শেষ দশকে নিহিত আছে। অতএব এর বেজোড় রাতগুলোতে তা অনুসন্ধান করো।’
ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৩০, ইসলামীক সেন্টারঃ ২৬২৯
