কিয়ামতের দিন মুক্তি

মোট হাদিস ০৫

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯০৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي، بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دَفَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فَيَقُولُ هَذَا فَكَاكُكَ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেয়ামত দিবসে আল্লাহ তা‘আলা প্রত্যেক মুসলিমের নিকট একজন খ্রিস্টান বা ইয়াহূদী দিয়ে বলবেন, এ হচ্ছে তোমার জন্য জাহান্নামের অগ্নি হতে মুক্তিপণ।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৫৫, ইসলামীক সেন্টারঃ ৬৮১১

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯০৫

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ عَوْنًا، وَسَعِيدَ بْنَ أَبِي بُرْدَةَ، حَدَّثَاهُ أَنَّهُمَا، شَهِدَا أَبَا بُرْدَةَ يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلاَّ أَدْخَلَ اللَّهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا ‏"‏ ‏.‏ قَالَ فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ ثَلاَثَ مَرَّاتٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَحَلَفَ لَهُ - قَالَ - فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ وَلَمْ يُنْكِرْ عَلَى عَوْنٍ قَوْلَهُ ‏.‏

আবূ বুরদার পিতা আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, যখনই কোনো মুসলিম মারা যায় তখন আল্লাহ তা‘আলা তার স্থানে একজন ইহুদি বা খ্রিস্টান লোককে জাহান্নামে প্রবেশ করান। তারপর উমর ইবন আব্দুল আজিজ (রহঃ) আবু বুরদা (রাঃ)-কে, যিনি ভিন্ন কোনো মা‘বুদ নেই সে আল্লাহর শপথ দিয়ে তিনবার প্রশ্ন করলেন যে, তার পিতা কি সত্যিই এ কথাটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনে তাঁর কাছে বর্ণনা করেছেন? তিনি শপথ করে বললেন, হ্যাঁ, অবশ্যই। এ কথাটি সাঈদ আমার কাছে বর্ণনা করেননি। রাবী বলেন, “উমর ইবন আব্দুল আজিজ (রহঃ) তাকে কসম দিয়েছেন সাঈদ এ কথা বলেননি এবং আউন-এর কথাটিও অস্বীকার করেননি।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৫৬, ইসলামীক সেন্টারঃ ৬৮১২

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯০৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، جَمِيعًا عَنْ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ، الْوَارِثِ أَخْبَرَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ عَفَّانَ وَقَالَ عَوْنُ بْنُ عُتْبَةَ ‏.‏

কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

এ সূত্রে আফ্‌ফানের হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে এ হাদীসে রয়েছেন আউন ইবন উতবা।

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৭৫৭, ইসলামীক সেন্টারঃ ৬৮১৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন