ইমাম মাহদী
মোট হাদিস ১৯
সহিহ মুসলিম : ৭২০৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২০৭
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، بْنُ إِبْرَاهِيمَ عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ كُنَّا عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَقَالَ يُوشِكُ أَهْلُ الْعِرَاقِ أَنْ لاَ يُجْبَى إِلَيْهِمْ قَفِيزٌ وَلاَ دِرْهَمٌ . قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الْعَجَمِ يَمْنَعُونَ ذَاكَ . ثُمَّ قَالَ يُوشِكَ أَهْلُ الشَّأْمِ أَنْ لاَ يُجْبَى إِلَيْهِمْ دِينَارٌ وَلاَ مُدْىٌ . قُلْنَا مِنْ أَيْنَ ذَاكَ قَالَ مِنْ قِبَلِ الرُّومِ . ثُمَّ سَكَتَ هُنَيَّةً ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَلِيفَةٌ يَحْثِي الْمَالَ حَثْيًا لاَ يَعُدُّهُ عَدَدًا " . قَالَ قُلْتُ لأَبِي نَضْرَةَ وَأَبِي الْعَلاَءِ أَتَرَيَانِ أَنَّهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَقَالاَ لاَ .
জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিতঃ
শীঘ্রই ইরাকবাসীরা খাদ্যশস্য অথবা দিরহাম (রূপার মুদ্রা) কিছুই পাবে না। আমরা প্রশ্ন করলাম, কি কারণে এ বিপদ সংঘটিত হবে? তিনি বললেন, অনারবদের কারণে। তারা তা (খাদ্যশস্য বা দিরহাম) দেওয়া বন্ধ করে দিবে। তিনি পুনরায় বললেন, অচিরেই সিরিয়াবাসীদের নিকট কোন দীনার আসবে না এবং কোন খাদ্যশস্যও আসবে না। আমরা জিজ্ঞেস করলাম, এ বিপদ কোন দিক থেকে আসবে? তিনি বললেন, রোমের দিক থেকে।অতঃপর তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মতের শেষভাগে একজন খলীফা হবে, সে দুইহাত ভরে ভরে ধন-সম্পদ দান করবে, গুনে গুনে দিবে না। বর্ণনাকারী বলেন, আমি আবূ নাযরা ও আবুল আলাকে প্রশ্ন করলাম, আপনাদের ধারণায় ইনি কি খলীফা উমর ইবন আবদুল আজিজ? তারা উত্তরে বললেন, না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৫১, ইসলামীক সেন্টারঃ ৭১০৭
সহিহ মুসলিম : ৭২০৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২০৯
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ، ح وَحَدَّثَنَا عَلِيُّ، بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - كِلاَهُمَا عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مِنْ خُلَفَائِكُمْ خَلِيفَةٌ يَحْثُو الْمَالَ حَثْيًا لاَ يَعُدُّهُ عَدَدًا " . وَفِي رِوَايَةِ ابْنِ حُجْرٍ " يَحْثِي الْمَالَ " .
আবূ সা’ঈদ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের খলিফাদের মধ্যে একজন খলিফা এমন হবে, যে হাত ভরে ভরে দান করবে এবং মালের কোন গণনাই করবে না। ইবনু হুজর (রহঃ)-এর রিওয়ায়াতে (يَحْثُو الْمَالَ حَثْيًا) এর স্থলে (يَحْثِي الْمَالَ) বর্ণিত আছে (অর্থ একই)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৫৩, ইসলামীক সেন্টারঃ ৭১০৮
সহিহ মুসলিম : ৭২১০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭২১০
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلاَ يَعُدُّهُ " .
আবূ সা’ঈদ ও জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিতঃ
তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আখেরি যুগে এমন খলীফার আগমন ঘটবে, সে ধন-সম্পদ ভাগ করবে কিন্তু কোনো প্রকার গণনা করবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৫৪, ইসলামীক সেন্টারঃ ৭১০৯
