১/৪৯. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ৯৬ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
উম্মতে মুহাম্মাদির ফযিলত
সহীহ হাদীসে কুদসী : ৯৬
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ৯৬
عَنِ ابْنِ عَبَّاسٍ -رضي الله عنهما- قَالَ: «قَالَتْ قُرَيْشٌ لِلنَّبِيِّ ﷺ : ادْعُ لَنَا رَبَّكَ أَنْ يَجْعَلَ لَنَا الصَّفَا ذَهَبًا وَنُؤْمِنُ بِكَ، قَالَ: وَتَفْعَلُونَ؟ قَالُوا نَعَمْ. قَالَ: فَدَعَا فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: إِنَّ رَبَّكَ -عَزَّ وَجَلَّ- يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ، وَيَقُولُ: إِنْ شِئْتَ أَصْبَحَ لَهُمْ الصَّفَا ذَهَبًا، فَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْهُمْ عَذَّبْتُهُ عَذَابًا لَا أُعَذِّبُهُ أَحَدًا مِنْ الْعَالَمِينَ، وَإِنْ شِئْتَ فَتَحْتُ لَهُمْ بَابَ التَّوْبَةِ وَالرَّحْمَةِ، قَالَ: بَلْ بَابُ التَّوْبَةِ وَالرَّحْمَةِ ».( حم ) صحيح
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ “কুরাইশরা নবী (ﷺ)-কে বললঃ তুমি তোমার রবের নিকট দো‘আ কর যেন ‘সাফা’কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, তাহলে আমরা তোমার ওপর ঈমান আনব। তিনি বললেনঃ তোমরা তাই করবে? তাঁরা বললঃ হ্যাঁ। ইব্ন আব্বাস বলেনঃ অতঃপর তিনি দো‘আ করেন, ফলে তাঁর নিকট জিবরিল আগমন করেন ও বলেনঃ তোমার রব তোমাকে সালাম করেছেন, তিনি বলছেনঃ যদি তুমি চাও তাহলে ‘সাফা’কে তাদের জন্য স্বর্ণ বানিয়ে দিব, অতঃপর যে কুফরি করবে, তাকে আমি এমন আযাব দিব যা দুনিয়ার কাউকে দিব না। যদি চাও আমি তাদের জন্য তওবা ও রহমতের দরজা খুলে দিব। তিনি বলেনঃ বরং তওবা ও রহমতের দরজা”।
[আহমদ]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
