১/৪৩. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ৭৮ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
পরকালের আমলে অলসতাকারীর জন্য হুশিয়ারি
সহীহ হাদীসে কুদসী : ৭৮
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ৭৮
عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَنْ أَبِي سَعِيد -رضي الله عنهما- قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : «يُؤْتَى بِالْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ اللَّهُ لَهُ: أَلَمْ أَجْعَلْ لَكَ سَمْعًا وَبَصَرًا وَمَالاً وَوَلَدًا، وَسَخَّرْتُ لَكَ الْأَنْعَامَ وَالْحَرْثَ، وَتَرَكْتُكَ تَرْأَسُ وَتَرْبَعُ، فَكُنْتَ تَظُنُّ أَنَّكَ مُلَاقِي يَوْمَكَ هَذَا؟» قَالَ: «فَيَقُولُ لَا. فَيَقُولُ لَهُ: الْيَوْمَ أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي». ( ت ) حسن
আবু হুরায়রা ও আবু সায়িদ খুদরি (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “কেয়ামতের দিন বান্দাকে উপস্থিত করা হবে, অতঃপর আল্লাহ তাকে বলবেনঃ আমি কি তোমাকে কান, চোখ, সম্পদ ও সন্তান দেই নি? এবং তোমার জন্য চতুষ্পদ জন্তু ও কৃষি অনুগত করে দিয়েছি। আর তোমাকে দিয়েছি নেতৃত্ব দেয়া ও ভোগ করার সুযোগ, (এত কিছুর পর) তুমি কি চিন্তা করেছ তোমার এ দিনে আমার সাথে সাক্ষাৎ করবে?” রাসূল (ﷺ) বলেনঃ “সে বলবেঃ না, অতঃপর তিনি তাকে বলবেনঃ আজ আমি তোমাকে ছেড়ে যাব, যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে”।
[তিরমিযি]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
