১/২৭. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ৪৯ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
নেক বান্দাদের জন্য তৈরি কিছু নিয়ামতের বর্ণনা
সহীহ হাদীসে কুদসী : ৪৯
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ৪৯
عَنْ أَبِي هُرَيْرَةَ -رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «قَالَ اللَّهُ تَبَارَك وتعَالى: أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ». ( خ، م ) صحيح
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আল্লাহ তা‘আলা বলেছেনঃ আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করেছি যা কোন চোখ দেখেনি, কোন কান শ্রবণ করেনি এবং কোন মানুষের অন্তরে তার কল্পনা হয়নি”।
[বুখারি ও মুসলিম]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
