১/৯৯. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১৬৩ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
আল্লাহর প্রশংসামূলক কতক বাক্যের ফযিলত
সহীহ হাদীসে কুদসী : ১৬৩
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১৬৩
عَنْ أَنَسٍ-رضي الله عنه- قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فِي الصَّلَاةِ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى النَّبِيُّ ﷺ الصَّلَاةَ قَالَ: أَيُّكُمْ الْقَائِلُ كَذَا وَكَذَا، قَالَ: فَأَرَمَّ الْقَوْمُ. قَالَ فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّار، فَقَالَ رَجُلٌ: أَنَا قُلْتُهَا وَمَا أَرَدْتُ بِهَا إِلَّا الْخَيْرَ، قَالَ: فَقَالَ النَّبِيُّ ﷺ : «لَقَدْ ابْتَدَرَهَا اثْنَا عَشَرَ مَلَكًا فَمَا دَرَوْا كَيْفَ يَكْتُبُونَهَا حَتَّى سَأَلُوا رَبَّهُمْ -عَزَّ وَجَل-، فَقَالَ: اكْتُبُوهَا كَمَا قَالَ عَبْدِي».(حم) صحيح
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট সালাত অবস্থায় হাজির হয়ে বললঃ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، নবী (ﷺ) সালাত শেষ করে বললেনঃ তোমাদের মধ্যে কে অমুক বাক্য পাঠকারী? সকলে চুপ রইল। তিনি বলেনঃ তিনি তিনবার তা বললেন, অতঃপর এক ব্যক্তি বললঃ আমি তা বলেছি, আমি ভাল ব্যতীত অন্য কিছু উদ্দেশ্য করিনি। তিনি বলেনঃ নবী (ﷺ) বললেনঃ “বারোজন ফেরেশতা তাকে গ্রহণ করার জন্য দ্রুত ছুটে এসেছে, তাঁরা বুঝতে পারছিল না কিভাবে তা লিখবে, অবশেষে তাঁদের রবের নিকট জিজ্ঞাসা করে, অতঃপর তিনি বলেনঃ আমার বান্দা যেরূপ বলেছে সেরূপ লিখ”।
[আহমদ]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
