১/৯৪. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১৫৫ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
পিপড়া হত্যার নিষেধাজ্ঞা
সহীহ হাদীসে কুদসী : ১৫৫
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১৫৫
عَنْ أَبي هُرَيْرَةَ ( قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا مِنْ الْأَنْبِيَاءِ فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ الله». ( خ, م, د, ن, جه ) صحيح
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “একটি পিপড়া কোন এক নবীকে কামড় দেয়, তিনি পিপড়ার গ্রামের নির্দেশ দিলেন ফলে তা জ্বালিয়ে দেয়া হল, আল্লাহ তাঁকে ওহি করলেনঃ একটি পিপড়া তোমাকে কামড় দিয়েছে, আর তুমি একটি জাতি জ্বালিয়ে দিলে যারা আল্লাহর প্রশংসা করত”!
[বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসায়ি ও ইব্ন মাজাহ]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
