১/৭৮. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১৩৪ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
ভালোর নির্দেশ দেয়া ও খারাপ থেকে বিরত রাখা
সহীহ হাদীসে কুদসী : ১৩৪
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১৩৪
عَنْ أبي سَعِيدٍ الْخُدْرِيَّ ( يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «إِنَّ اللَّهَ لَيَسْأَلُ الْعَبْدَ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَقُولَ: مَا مَنَعَكَ إِذْ رَأَيْتَ الْمُنْكَرَ أَنْ تُنْكِرَهُ؟ فَإِذَا لَقَّنَ اللَّهُ عَبْدًا حُجَّتَهُ قَالَ: يَا رَبِّ رَجَوْتُكَ وَفَرِقْتُ مِن النَّاسِ». ( جه, حب ) حسن
আবু সায়িদ খুদরি (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “আল্লাহ তা‘আলা কেয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবেন, এক পর্যায়ে বলবেনঃ তুমি যখন খারাপ কর্ম দেখেছ কেন বাধা দাওনি? আল্লাহ যখন বান্দাকে তার উত্তর শিক্ষা দিবেন, সে বলবেঃ হে আমার রব, তোমার মাগফেরাত আশা করেছি ও মানুষকে ভয় করেছি”।
[ইব্ন মাজাহ ও ইব্ন হিব্বান]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
