১/৬৭. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১২৩ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
আল্লাহর সর্বপ্রথম মখলুক
সহীহ হাদীসে কুদসী : ১২৩
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১২৩
عَنْ عُبَادَةُ بْنُ الصَّامِتِ ( قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ: اكْتُبْ، قَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ؟ قَالَ: اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ». ( د, حم ) صحيح لغيره
‘উবাদাহ ইবনু সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ “আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “আল্লাহ তা‘আলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন কলম [১], তিনি বলেনঃ লেখ। সে বললঃ হে আমার রব, কি লিখব? তিনি বলেনঃ কেয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদির লিখ”।
[১] সর্বপ্রথম সৃষ্টি কি? তা নির্ধারণে কয়েকটি মত রয়েছে। এ হাদীস থেকে বাহ্যতঃ বোঝা যায় যে, কলম-ই প্রথম সৃষ্টি। অন্য হাদীস থেকে বোঝা যায় যে, আরশ প্রথম সৃষ্টি। আবার কোনো কোনো হাদীস থেকে বুঝা যায় যে, পানিই প্রথম সৃষ্টি। অধিকাংশ সত্যনিষ্ঠ আলেম আরশকেই সর্বপ্রথম সৃষ্টি হিসেবে মনে করে থাকেন। তারা অন্যান্য সৃষ্টি যেমন কলম ও পানি সেগুলোকে প্রাথমিক সৃষ্ট বিষয় বলে সামঞ্জস্য বিধান করে থাকেন। তবে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরশ। [সম্পাদক][আবু দাউদ ও আহমদ] হাদীসটি সহিহ লি গায়রিহি।
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
