১/৬২. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১১৮ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে থাকার ফযিলত
সহীহ হাদীসে কুদসী : ১১৮
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১১৮
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو -رضي الله عنهما- قَالَ: صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ الْمَغْرِبَ فَرَجَعَ مَنْ رَجَعَ وَعَقَّبَ مَنْ عَقَّبَ فَجَاءَ رَسُولُ اللَّهِ ﷺ مُسْرِعًا قَدْ حَفَزَهُ النَّفَسُ وَقَدْ حَسَرَ عَنْ رُكْبَتَيْهِ فَقَالَ: «أَبْشِرُوا هَذَا رَبُّكُمْ قَدْ فَتَحَ بَابًا مِنْ أَبْوَابِ السَّمَاءِ يُبَاهِي بِكُمْ الْمَلَائِكَةَ يَقُولُ: انْظُرُوا إِلَى عِبَادِي قَدْ قَضَوْا فَرِيضَةً وَهُمْ يَنْتَظِرُونَ أُخْرَى».( جه, حم ) صحيح
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাগরিব আদায় করলাম, অতঃপর যারা ফিরে যাবার ফিরে গেল এবং যারা থাকার থাকল, পরক্ষণেই রাসূলুল্লাহ (ﷺ) দ্রুত ফিরে আসলেন, তাঁর নিশ্বাস জোরে পড়ছিল, তাঁর হাঁটুর কাপড় উঠে যাচ্ছিল, তিনি বললেনঃ “তোমরা সুসংবাদ গ্রহণ কর, তোমাদের রব আসমানের একটি দরজা খুলে তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছেন, তিনি বলছেনঃ আমার বান্দাদের দেখ, তাঁরা এক ফরজ শেষ করে অপর ফরজের অপেক্ষা করছে”।
[ইব্ন মাজাহ ও আহমদ]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
