১/৬০. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১১৬ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
মুয়াজ্জিনের ফযিলত
সহীহ হাদীসে কুদসী : ১১৬
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১১৬
عن عقبة بن عامر -رضي الله عنه- قال سمعت رسول الله ﷺ يقول: «يعجب ربكم من راعي غنم في رأس شظية بجبل يؤذن بالصلاة ويصلي فيقول الله عز وجل: انظروا إلى عبدي هذا يؤذن ويقيم الصلاة يخاف مني قد غفرت لعبدي وأدخلته الجنة». (د, ن ) صحيح
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “তোমাদের রব পাহাড়ের চূড়ায় বকরির রাখালকে দেখে আশ্চর্য হন, যে সালাতের আযান দেয় ও সালাত আদায় করে, আল্লাহ তা‘আলা বলেনঃ আমার এ বান্দাকে দেখ আযান দেয় ও সালাত কায়েম করে, আমাকে ভয় করে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম”।
[আবু দাউদ ও নাসায়ি]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
