১/৫৫. অধ্যায়ঃ
সহীহ হাদীসে কুদসী হাদিস ১১১ - সহিহ হাদিসের কুদসি সমগ্র
আল্লাহর রাস্তায় খরচ করা ও উৎসাহ প্রদানের ফযিলত
সহীহ হাদীসে কুদসী : ১১১
সহীহ হাদীসে কুদসীহাদিস নম্বর ১১১
عَنْ بُسْرِ بْنِ جَحَّاشٍ الْقُرَشِيِّ -رضي الله عنه- قَالَ: بَزَقَ النَّبِيُّ ﷺ فِي كَفِّهِ، ثُمَّ وَضَعَ أُصْبُعَهُ السَّبَّابَةَ وَقَالَ: «يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَّى تُعْجِزُنِي ابْنَ آدَمَ، وَقَدْ خَلَقْتُكَ مِنْ مِثْلِ هَذِهِ فَإِذَا بَلَغَتْ نَفْسُكَ هَذِهِ (وَأَشَارَ إِلَى حَلْقِه)ِ قُلْتَ: أَتَصَدَّقُ: وَأَنَّى أَوَانُ الصَّدَقَةِ». ( جه, حم ) حسن
বুসর ইব্ন জাহাশ আল-কুরাশি (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ “নবী (ﷺ) তাঁর হাতের তালুতে থু থু ফেললেন, অতঃপর তাতে শাহাদাত আঙ্গুল রাখলেন ও বললেনঃ আল্লাহ তা‘আলা বলেনঃ হে বনি আদম তুমি আমাকে কিভাবে অক্ষম করবে, অথচ আমি তোমাকে এরূপ বস্তু থেকে সৃষ্টি করেছি, যখন তোমার রূহ এখানে পৌঁছে, (গলার দিকে ইশারা করলেন), বলঃ আমি সদকা করবঃ আর কখন সদকা করার সময়”!
[ইব্ন মাজাহ ও আহমদ]
অনুবাদের উৎস
- সংকলক:
- আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
- প্রকাশক:
- ইসলাম হাউজ ডট কম থেকে সংগৃহীত
