৭/১৬০. অধ্যায়ঃ

কবরের নিকট উপদেশ প্রদান

তাকদীর ও আমল: লিখিত ভাগ্যের পরও কাজ করে যাওয়ার শিক্ষা

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৯৫২

عَنْ عَلِيٍّ رضي الله عنه، قَالَ: كُنَّا فِي جَنَازَةٍ في بَقِيعِ الغَرْقَدِ، فَأَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَقَعَدَ، وَقَعَدْنَا حَوْلَهُ وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ وَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ، ثُمَّ قَالَ: « مَا مِنْكُمْ مِنْ أحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ وَمَقْعَدُهُ مِنَ الجَنَّةِ » فَقَالُوا: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، أفَلا نَتَّكِلُ عَلَى كِتَابنَا ؟ فَقَالَ: اِعْمَلُوا ؛ فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ ... » وذكَر تَمَامَ الحديث . متفقٌ عَلَيْهِ

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা এক জানাযার সাথে বাক্বীউল গারক্বাদ (কবর স্থানে) ছিলাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এসে বসলেন এবং আমরাও তাঁর আশপাশে বসে গেলাম। তাঁর সাথে একটি ছড়ি ছিল, তিনি মাথা নীচু করে তা দিয়ে (চিন্তাগ্রস্থের মত) মাটিতে আঁক কাটতে লাগলেন। তারপর তিনি বললেন, ’’তোমাদের প্রত্যেকের জাহান্নামে ও জান্নাতে ঠিকানা লিখে দেওয়া হয়েছে।’’ সাহাবীরা বললেন, ’হে আল্লাহর রাসূল! তাহলে আমরা কি আমাদের (ভাগ্য) লিপির উপর ভরসা করব না?’ তিনি বললেন, ’’(না, বরং) তোমরা কর্ম করতে থাক। কেননা, প্রত্যেক ব্যক্তির জন্য সে কাজ সহজ হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।’’ (বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ১৩৬২, ৪৯৪৫, ৪৯৪৬, ৪৯৪৭, ৪৯৪৮, ৪৯৪৯, ৬২১৭, ৬৬০৫, ৭৫৫২ মুসলিম ২৬৪৭, তিরমিযী ২১৩৬, ৩৩৪৪, আবূ দাউদ ৪৬৯৪, ইবনু মাজাহ ৭৮, আহমাদ ৯২২, ১০৭০, ১১১৩, ১১৮৫, ১৩৫২

রিয়াদুস সলেহিন হাদিস ১/৯৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে বাক্বীউল গারক্বাদে এক জানাযার সময়ের ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, প্রত্যেকের জন্য জান্নাত ও জাহান্নামে ঠিকানা লিখে দেওয়া হয়েছে। সাহাবীরা তখন জিজ্ঞেস করেন, তাহলে কি ভাগ্যলিপির উপর ভরসা করে বসে থাকব? তিনি উত্তর দেন, না; বরং তোমরা কাজ করতে থাক। কারণ, প্রত্যেকের জন্য সেই কাজ সহজ হয়, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এই বর্ণনা তাকদীর ও আমলের বিষয়ে ভারসাম্য শেখায়। মানুষ অদৃশ্য লিখন জানে না; তাই তার দায়িত্ব হলো সৎ আমল করা, আল্লাহর পথে চেষ্টা করা এবং ভাগ্যের কথা বলে দায়িত্ব এড়িয়ে না যাওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকদীরের উপর বিশ্বাস আমল ছেড়ে দেওয়ার অজুহাত নয়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে কাজ করতে বলেছেন।
  • মানুষ নিজের লিখিত পরিণতি জানে না, তাই সৎ আমল জরুরি।
  • জানাযা মানুষের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন