৭/১৫৫. অধ্যায়ঃ
জানাযার নামায পড়া, জানাযার সাথে যাওয়া, তাকে কবরস্থ করার কাজে অংশ নেওয়ার মাহাত্ম্য এবং জানাযার সাথে মহিলাদের যাওয়া নিষেধ
জানাযায় উপস্থিত থাকার ফজিলত: এক ও দুই কীরাত সওয়াব
রিয়াদুস সালেহীন : ১/৯৩৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯৩৪
عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: مَنْ شَهِدَ الجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا، فَلَهُ قِيراطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ، فَلَهُ قِيرَاطَانِ قِيلَ: وَمَا القِيرَاطانِ ؟ قَالَ: مِثْلُ الجَبَلَيْنِ العَظِيمَيْنِ . متفقٌ عَلَيْهِ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি নামায পড়া পর্যন্ত জানাযায় উপস্থিত থাকবে, তার জন্য এক ক্বীরাত্ব সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত উপস্থিত থাকবে, তার জন্য দুই ক্বীরাত সওয়াব রয়েছে।’’ জিজ্ঞাসা করা হল, ’দুই ক্বীরাতের পরিমাণ কতটুকু?’ তিনি বললেন, ’’দুই বড় পাহাড়ের সমান।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ৪৭, ১৩২৪, ১৩২৫, মুসলিম ৯৪৫, তিরমিযী ১০৪০, নাসায়ী ১৯৯৪, থেকে ১৯৯৭, ৫০৩২, আবূ দাউদ ৩১৬৮, ইবনু মাজাহ ১৫৩৯, আহমাদ ৪৪৩৯, ৭১৪৮, ৭৩০৬, ৭৬৩৩, ৭৭১৮, ৮০৬৬, ৮৭৮৯, ১০৪৯
রিয়াদুস সালেহীন হাদিস ১/৯৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জানাযায় উপস্থিত থাকার ফজিলত বলেছেন। যে ব্যক্তি জানাযার নামাজ হওয়া পর্যন্ত থাকে, তার জন্য এক কীরাত সওয়াব। আর যে ব্যক্তি দাফন হওয়া পর্যন্ত থাকে, তার জন্য দুই কীরাত সওয়াব। জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দুই কীরাত দুই বড় পাহাড়ের মতো। এই জানাযার সওয়াবের হাদিস মুসলিম সমাজে মৃতের অধিকার ও ভাইয়ের প্রতি দায়িত্বের কথা মনে করায়। জানাযায় অংশ নেওয়া শুধু আনুষ্ঠানিক কাজ নয়; এটি মৃত মুসলিমের জন্য দোয়া, তার পরিবারের পাশে থাকা এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখার কাজ। তবে উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযার নামাজে উপস্থিত থাকা সওয়াবের কাজ।
- দাফন পর্যন্ত থাকা আরও বেশি সওয়াবের কারণ হিসেবে এসেছে।
- মৃত মুসলিমের জানাযায় অংশ নেওয়া ভাইয়ের অধিকার আদায়ের অংশ।
