৭/১৫৩. অধ্যায়ঃ

মৃতের জন্য মাতমবিহীন কান্না বৈধ

মাতম করা হারাম। (এ বিষয়ে নিষিদ্ধ বস্তু অধ্যায়ে এক পরিচ্ছেদ আসবে ইন-শাআল্লাহু তা’আলা।) কাঁদা নিষেধ হওয়ার ব্যাপারে বহু হাদীস এসেছে। আর যে হাদীসে বর্ণিত হয়েছে যে, ’’মৃতকে তার পরিবার-পরিজনদের কাঁদার কারণে শাস্তি দেওয়া হয়’’ তার অর্থ এই যে, যে ব্যক্তি কাঁদার অসিয়ত করে মারা যাবে। পক্ষান্তরে কেবলমাত্র সেই কান্না নিষিদ্ধ, যাতে মৃতের প্রশংসা করা হয় অথবা মাতম করা হয়। আর প্রশংসা ও মাতমবিহীন কান্নার বৈধতার ব্যাপারেও বহু হাদীস রয়েছে; তার কিছু নিম্নরূপঃ-

চোখের পানি রহমত: নবী صلى الله عليه وسلم-এর কান্নার হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৯৩১

وَعَنْ أُسَامَةَ بنِ زَيدٍ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رُفِعَ إِلَيْهِ ابنُ ابْنَتِهِ وَهُوَ فِي المَوتِ، فَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ لَهُ سَعدٌ: مَا هَذَا يَا رَسُولِ اللهِ ؟! قَالَ: « هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللهُ تَعَالَى فِي قُلُوبِ عِبَادِهِ، وَإنَّمَا يَرْحَمُ اللهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ ». متفقٌ عَلَيْهِ

উসামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট তাঁর নাতিকে তার মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হল। (ওকে দেখে) রাসূলুল্লাহ (ﷺ) এর চক্ষুদ্বয় হতে অশ্রু ঝরতে লাগল। সা’দ বললেন, ’হে আল্লাহর রাসূল! এ কী?’ তিনি বললেন, ’’এটা রহমত (দয়া); যা আল্লাহ তাঁর বান্দাদের অন্তরে রেখেছেন। আর আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে দয়ালুদের প্রতিই দয়া করেন।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ১২৮৪, ৫৬৫৫, ৬৬০২, ৬৬৫৫, ৭৩৭৭, ৭৪৪৮, মুসলিম ৯২৩, নাসায়ী ১৮৬৮, আবূ দাউদ ৩১২৫, আহমাদ ২১২৬৯, ২১২৮২, ২১২৯২

রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর নাতিকে মুমূর্ষু অবস্থায় তাঁর কাছে আনা হয়। শিশুটিকে দেখে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর চোখে অশ্রু আসে। সা’দ (রাঃ) প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, এটা কী? নবী صلى الله عليه وسلم বলেন, এটি রহমত, যা আল্লাহ তাঁর বান্দাদের অন্তরে রেখেছেন। আর আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে দয়ালুদের প্রতিই দয়া করেন। এই হাদিসে চোখের পানি ও দয়ার সম্পর্ক সুন্দরভাবে বোঝানো হয়েছে। কান্না সবসময় অস্থিরতা নয়; কখনো তা অন্তরের মমতার প্রকাশ। তবে এই কান্না হতে হবে আল্লাহর সন্তুষ্টির সীমার মধ্যে। দয়ালু হৃদয় একজন মুমিনের সুন্দর গুণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুঃখে চোখের পানি আসা দয়া ও মমতার প্রকাশ হতে পারে।
  • আল্লাহ বান্দাদের অন্তরে রহমত রেখেছেন।
  • দয়ালু মানুষের প্রতি আল্লাহর দয়া লাভের আশা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন