১/১০. অধ্যায়ঃ

শুভকাজে প্রতিযোগিতা ও শীঘ্র করা এবং পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে উৎসাহিত করা

আল্লাহ তাআলা বলেন, [ البقرة : ١٤٨ ] ﴿ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ﴾অর্থাৎ, অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। (সূরা বাক্বারাহ ১৪৮ আয়াত)তিনি আরো বলেছেন,﴿ وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ ﴾অর্থাৎ, তোমরা প্রতিযোগিতা (ত্বরা) কর, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবংবেহেশ্তের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সূরা আলে ইমরান ১৩৩ আয়াত)

কঠিন যুগে ধৈর্য: আনাস (রাঃ)-এর বর্ণিত হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/৯৩

السادس‏:‏ عن الزبير بن عدي قال‏:‏ أتينا أنس بن مالك رضي الله عنه فشكونا إليه ما نلقى من الحجاج‏.‏ فقال‏:‏ ‏ "‏اصبروا فإنه لا يأتي زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم‏"‏ سمعته من نبيكم صلى الله عليه وسلم‏.‏‏(‏‏‏رواه البخاري‏‏‏)‏‏.‏

যুবাইর ইবনু আদী (রাঃ) হতে বর্ণিতঃ

যুবাইর ইবনু আদী (রাঃ) বলেন, আমরা আনাস ইবনু মালেক (রাঃ)-এর নিকটে এলাম এবং তাঁর কাছে হাজ্জাজের অত্যাচারের অভিযোগ করলাম। তিনি বললেন, ’তোমরা ধৈর্য ধারণ কর। কারণ, এখন যে যুগ আসবে তার পরবর্তী যুগ ওর চেয়ে খারাপ হবে, শেষ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ (আনাস (রাঃ) বলেন,) ’এ কথা আমি তোমাদের নবী (ﷺ) এর কাছে শুনেছি।’[১]

সহীহুল বুখারী ৭০৬৮, তিরমিযী ২২০৬, আহমাদ ১১৯৩৮, ১২৪০৬, ১২৪২৭

রিয়াদুস সালেহীন হাদিস ৬/৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে কঠিন সময়ের সামনে ধৈর্য ধরার শিক্ষা আছে। যুবাইর ইবনু আদী বলেন, তাঁরা আনাস ইবনু মালেক (রাঃ)-এর কাছে হাজ্জাজের অত্যাচারের অভিযোগ করলেন। আনাস (রাঃ) তাঁদের বললেন, ধৈর্য ধারণ কর। এরপর তিনি নবী (صلى الله عليه وسلم)-এর একটি কথা শুনিয়েছেন—এমন কোনো যুগ আসবে না, যার পরের যুগ তার চেয়ে খারাপ হবে না, যতক্ষণ না তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে। এখানে মূল শিক্ষা হলো, অন্যায়ের কষ্টে ভেঙে না পড়ে ধৈর্য ধরা। হাদিসটি কঠিন সময়কে হালকা করে না; বরং মুমিনকে ধৈর্য ও আল্লাহর সাক্ষাতের কথা স্মরণ করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অত্যাচার ও কঠিন সময়ে ধৈর্য ধরা মুমিনের প্রয়োজন।
  • সাহাবীরা সমস্যার সময় নবীর শিক্ষা দিয়ে মানুষকে সান্ত্বনা দিতেন।
  • যুগের অবস্থা কঠিন হলেও রবের সাক্ষাৎ স্মরণে রাখা দরকার।
  • অভিযোগের সময়ও ধৈর্যের পথ শেখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন