৭/১৫২. অধ্যায়ঃ

মৃতের নিকট কী বলা যাবে? এবং মৃতের পরিজনরা কী বলবে?‎

সন্তানের মৃত্যুতে ধৈর্য ও ইন্না লিল্লাহ পড়ার ফজিলত

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/৯২৭

وَعَنْ أَبي مُوسَى رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: « إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ، قَالَ اللهُ تَعَالَى لِمَلائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي ؟ فَيَقُولُونَ: نَعَمْ . فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَة فُؤَادِهِ ؟ فَيَقُولُونَ: نَعَمْ . فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي ؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ . فَيَقُولُ اللهُ تَعَالَى: ابْنُوا لِعَبْدِي بَيْتاً فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ ». رواه الترمذي، وَقَالَ: «حديث حسن »

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ’তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ?’ তাঁরা বলেন, ’হ্যাঁ।’ অতঃপর আল্লাহ বলেন, ’তোমরা তার অন্তরের ফল কেড়ে নিয়েছ?’ তাঁরা বলেন, ’হ্যাঁ।’ তারপর তিনি বলেন, ’আমার বান্দা কী বলেছে?’ তাঁরা উত্তরে বলেন, ’সে তোমার প্রশংসা করেছে এবং ’’ইন্না লিল্লা-হি অইন্না ইলাইহি রা-জিঊন’’ পড়েছে।’ আল্লাহ তা’আলা বলেন, ’তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং তার নাম রাখ---প্রসংশা-গৃহ।’ (তিরমিযী, হাসান) [১]

তিরমিযী ১০২১, আহমাদ ১৯২২৬

রিয়াদুস সলেহিন হাদিস ৩/৯২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সন্তানের মৃত্যুতে মুমিনের ধৈর্যের বড় শিক্ষা আছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার সন্তানের প্রাণ নিয়েছ? তারা বলে, হ্যাঁ। এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দা কী বলেছে? ফেরেশতারা জানায়, সে আল্লাহর প্রশংসা করেছে এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়েছে। তখন আল্লাহ বলেন, তার জন্য জান্নাতে একটি ঘর বানাও এবং তার নাম রাখো ‘বাইতুল হামদ’ বা প্রশংসা-গৃহ। এই হাদিসে কষ্টের সময় আল্লাহর প্রশংসা ও ধৈর্যের মর্যাদা স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানের মৃত্যু বড় কষ্ট, তবু ধৈর্য রাখা মুমিনের গুণ।
  • মুসিবতে আল্লাহর প্রশংসা ও ইন্না লিল্লাহ পড়া বড় ফজিলতের কাজ।
  • সওয়াবের আশায় ধৈর্য ধরলে আল্লাহর কাছে বিশেষ প্রতিদানের আশা করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন