৭/১৫২. অধ্যায়ঃ
মৃতের নিকট কী বলা যাবে? এবং মৃতের পরিজনরা কী বলবে?
অসুস্থ বা মৃতের কাছে ভালো কথা বলার হাদিস
রিয়াদুস সালেহীন : ১/৯২৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৯২৫
عَن أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: إِذَا حَضَرتُمُ المَرِيضَ أَو المَيِّتَ، فَقُولُوا خَيْراً، فَإنَّ المَلائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ، قَالَتْ: فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ، أتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقُلتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، إنَّ أَبَا سَلَمَة قَدْ مَاتَ، قَالَ: قُولِي: اَللهم اغْفِرْ لِي وَلَهُ، وَأعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً . فَقُلتُ، فَأعْقَبَنِيَ اللهُ مَنْ هُوَ خَيْرٌ لِي مِنْهُ: مُحَمَّداً صلى الله عليه وسلم . رواه مسلم
উম্মে সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা পীড়িত অথবা মৃতের নিকট উপস্থিত হলে ভাল কথা বল। কেননা, ফেরেশতারা তোমাদের কথায় ’আমীন’ বলেন।’’ (উম্মে সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা) বলেন, অতঃপর যখন (আমার স্বামী) আবূ সালামাহ মারা গেলেন, তখন আমি নবী (ﷺ) এর নিকট এসে বললাম, ’হে আল্লাহর রাসূল! আবূ সালামাহ মারা গেছেন। (সুতরাং আমি এখন কী বলব?)’তিনি বললেন, তুমি এই দো’আ বল, ’আল্লাহুম্মাগফির লী অলাহু, অআ’ক্বিবনী মিনহু উক্ববা হাসানাহ।’অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাকে ও তাঁকে মার্জনা কর এবং আমাকে তাঁর চেয়ে উত্তম বিনিময় প্রদান কর।’ সুতরাং আমি তা বললাম, ফলে মহান আল্লাহ আমাকে তাঁর চেয়ে উত্তম বিনিময় মুহাম্মাদ (ﷺ)কে (স্বামীরূপে) প্রদান করলেন। (মুসলিম) [১](মুসলিম ’পীড়িত অথবা মৃত’ সন্দেহের সাথে বর্ণনা করেছেন। আর আবূ দাঊদ প্রমুখ বিনা সন্দেহে ’মৃতের নিকট উপস্থিত’ হওয়ার কথা বর্ণনা করেছেন।)
মুসলিম ৯১৯, ৯১৮, তিরমিযী ৯৭৭, নাসায়ী ১৮২৫, আহমাদ ৩১১৯, ইবনু মাজাহ ১৪৪৭, আহমাদ ২৫৯৫৮, ২৬০৬৮, ২৬০৯৫, ৬১২৯, ২৬১৫৭, ২৬১৯৯, মুওয়াত্তা মালিক ৫৫৮
রিয়াদুস সালেহীন হাদিস ১/৯২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যখন তোমরা পীড়িত অথবা মৃতের কাছে উপস্থিত হবে, তখন ভালো কথা বলো। কারণ ফেরেশতারা তোমাদের কথায় আমীন বলেন। উম্মে সালামাহ (রাঃ)-এর জীবনের একটি ঘটনাও এখানে আছে। আবূ সালামাহ মারা গেলে তিনি নবী صلى الله عليه وسلم-এর কাছে জানতে চান, এখন কী বলবেন। নবী صلى الله عليه وسلم তাকে শিখিয়ে দেন—আল্লাহ যেন আমাকে ও তাঁকে ক্ষমা করেন এবং তাঁর পর আমাকে উত্তম বিনিময় দেন। এই অসুস্থ বা মৃতের কাছে ভালো কথা বলার হাদিস আমাদের মুখের কথার গুরুত্ব শেখায়। দুঃখের সময় অশান্ত কথা নয়; বরং দোয়া, ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ বা মৃতের পাশে ভালো কথা বলা উচিত।
- ফেরেশতারা উপস্থিত লোকদের কথায় আমীন বলেন—তাই ভাষা সাবধানে ব্যবহার করতে হয়।
- বিপদে আল্লাহর কাছে ক্ষমা ও উত্তম বিনিময় চাওয়া সুন্নাহর শিক্ষা।
