১/১০. অধ্যায়ঃ
শুভকাজে প্রতিযোগিতা ও শীঘ্র করা এবং পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে উৎসাহিত করা
আল্লাহ তাআলা বলেন, [ البقرة : ١٤٨ ] ﴿ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ﴾অর্থাৎ, অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর। (সূরা বাক্বারাহ ১৪৮ আয়াত)তিনি আরো বলেছেন,﴿ وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ ﴾অর্থাৎ, তোমরা প্রতিযোগিতা (ত্বরা) কর, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবংবেহেশ্তের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সূরা আলে ইমরান ১৩৩ আয়াত)
দায়িত্বের হক আদায়: আবূ দুজানার তরবারির হাদিস
রিয়াদুস সালেহীন : ৫/৯২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৯২
الخامس: عن أنس رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم أخذ سيفاً يوم أحد فقال: " من يأخذ مني هذا؟ فبسطوا أيديهم، كل إنسان منهم يقول: أنا أنا. قال: "فمن يأخذه بحقه؟" فأحجم القوم، فقال أبو دجانة رضي الله عنه: أنا آخذه بحقه، فأخذه ففلق به هام المشركين. (رواه مسلم).
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ) একখানি তরবারি হাতে নিয়ে বললেন, ’আমার কাছ থেকে এই তরবারি কে নেবে?’ সাহাবীগণ নিজ নিজ হাত বাড়িয়ে দিলেন। তাঁদের মধ্যে প্রত্যেকেই বলতে লাগলেন, ’আমি, আমি।’ তিনি বললেন, ’’কে এর হক আদায়ের জন্য নেবে?’’ (এ কথা শুনে) সবাই থমকে গেলেন। অতঃপর আবূ দুজানা (রাঃ) বললেন, ’আমি এর হক আদায়ের জন্য নেব।’ তারপর তিনি তা নিয়ে নিলেন এবং তার দ্বারা মুশরিকদের শিরোচ্ছেদ করতে থাকলেন।[১]
মুসলিম ২৪৭০, আহমাদ ১১৮২৬
রিয়াদুস সালেহীন হাদিস ৫/৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে দায়িত্ব নেওয়া এবং তার হক আদায়ের শিক্ষা এসেছে। উহুদের দিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি তরবারি হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, কে এটি নেবে। অনেক সাহাবী হাত বাড়ালেন। কিন্তু যখন তিনি বললেন, কে এর হক আদায়ের জন্য নেবে, তখন সবাই থেমে গেলেন। কারণ দায়িত্ব নেওয়া সহজ, কিন্তু তার হক ঠিকভাবে আদায় করা কঠিন। এরপর আবূ দুজানা (রাঃ) বললেন, তিনি এর হক আদায়ের জন্য নেবেন। তিনি তরবারি নিয়ে যুদ্ধ করলেন। এই হাদিস সাহসের পাশাপাশি দায়িত্বের বোঝা বুঝে কাজ করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোনো দায়িত্ব নেওয়ার আগে তার হক বোঝা জরুরি।
- সাহসের সঙ্গে দায়িত্ববোধও থাকা দরকার।
- সাহাবীরা দায়িত্বের গুরুত্ব বুঝে থেমে গিয়েছিলেন।
- নেক কাজে এগোনো ভালো, তবে দায়িত্বের সীমা জানা দরকার।
