৭/১৪৭. অধ্যায়ঃ
জীবন থেকে নিরাশ হওয়ার সময়ে দো‘আ
মৃত্যুর কষ্টের দোয়া: আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা
রিয়াদুস সালেহীন : ২/৯১৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৯১৭
وعنها قالت: رأَيْتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم وهُوَ بِالموتِ، عِندهُ قدحٌ فِيهِ مَاءٌ، وهُو يدخِلُ يدهُ في القَدَحِ، ثم يمسَحُ وجهَهُ بالماءِ، ثم يقول: «اَللهم أَعِنِّي علٰى غمرَاتِ الموْتِ وَسَكَراتِ المَوْتِ » رواه الترمذي.
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)কে দেখেছি, তাঁর উপর তখন মৃত্যু ছেয়ে গিয়েছিল, তাঁর সামনে একটি পানি ভর্তি পাত্র ছিল। তাতে তিনি নিজের (ডান) হাত প্রবেশ করাচ্ছিলেন, অতঃপর (হাতের সাথে লেগে থাকা) পানি দিয়ে তাঁর মুখমণ্ডল মুছছিলেন এবং বলছিলেনঃ আল্লাহ! মৃত্যুর কঠোরতা ও তার ভীষণ কষ্টের বিরুদ্ধে আমাকে সহায়তা কর। (তিরমিযী)[১]
আমি (আলবানী) বলছিঃ তিরমিযীর কোন এক কপিতে ‘গামারাত’ শব্দের পরিবর্তে ‘মুনকারাত’ শব্দ উল্লেখ্য করা হয়েছে। এর সনদটি দুর্বল দেখুন ‘‘মিশকাত’’ (নং ১৫৬৪)। তিরমিযী ৯৮৭, ইবনু মাজাহ ১৬২৩, আহমাদ ২৩৮৩৫, ২৩৮৯৫।
রিয়াদুস সালেহীন হাদিস ২/৯১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর মৃত্যুর সময়ের একটি দৃশ্য বর্ণনা করেছেন। তাঁর সামনে পানি ভর্তি পাত্র ছিল। তিনি হাত পানিতে দিচ্ছিলেন, মুখমণ্ডল মুছছিলেন এবং বলছিলেন: ‘হে আল্লাহ! মৃত্যুর কঠোরতা ও তার ভীষণ কষ্টের বিরুদ্ধে আমাকে সহায়তা কর।’ এই হাদিস খুব বিনয়ী শিক্ষা দেয়। মৃত্যু মানুষের জন্য কঠিন মুহূর্ত। নবী صلى الله عليه وسلم নিজেও সেই সময় আল্লাহর সাহায্য চেয়েছেন। তাই বান্দার উচিত জীবনের শেষ অবস্থা নিয়ে অহংকার না করা, বরং আল্লাহর কাছে সহজতা ও সাহায্য চাওয়া। এই দোয়া মৃত্যুর বাস্তবতা স্মরণ করায় এবং আল্লাহর ওপর নির্ভরতা বাড়ায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত্যুর কষ্টের সময় আল্লাহর সাহায্য চাইতে হয়।
- নবী صلى الله عليه وسلم শেষ মুহূর্তেও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরেছেন।
- মৃত্যু সহজ করার জন্য আল্লাহর কাছে বিনয়ী হওয়া উচিত।
- জীবনের শেষ সময় নিয়ে অহংকার নয়, প্রস্তুতি ও দোয়া দরকার।
