৭/১৪৭. অধ্যায়ঃ

জীবন থেকে নিরাশ হওয়ার সময়ে দো‘আ

মৃত্যুর আগে নবী صلى الله عليه وسلم-এর দোয়া: ক্ষমা, রহমত ও রফীকুল আ’লা

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৯১৬

عَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ مُسْتَنِدٌ إلَيَّ، يَقُولُ: « اَللهم اغْفِرْ لِي وارْحَمْنِي، وأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى ». متفقٌ عَلَيْهِ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আয়েশা (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)কে এই দো’আ বলতে শুনেছি, যখন তিনি (তাঁর মৃত্যুর পূর্বমুহূর্তে) আমার উপর ঠেস লাগিয়ে ছিলেন,’আল্লা-হুম্মাগফিরলী অরহামনী অ আলহিক্বনী বির্রাফীক্বিল আ’লা।’ অর্থাৎ আল্লাহ গো! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান সাথীর সাথে মিলিত কর। (বুখারী-মুসলিম) [১]

সহীহুল বুখারী ৪৪৫১, ৮৯১, ১৩৮৯, ৩১০০, ৩৭৭৪, ৪৪৩৫, ৪৪৩৮, ৪৪৪০, ৪৪৪৬, ৪৪৪৯, ৪৪৫০, ৪৪৬৩, ৫২১৭, ৫৬৭৪, ৬৩৪৮, ৬৫০৯, ৬৫১০, মুসলিম ২১৯২, তিরমিযী ৩৪৯৬, ইবনু মাজাহ ১৬২০, আহমাদ ২৩৬৯৬, ২৩৯৩৩, ২৪৩৭০, মুওয়াত্তা মালিক ৫৬২

রিয়াদুস সলেহিন হাদিস ১/৯১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর শেষ সময়ের একটি দোয়া বর্ণনা করেছেন। তিনি নবী صلى الله عليه وسلم-কে শুনেছেন, যখন তিনি তাঁর ওপর ঠেস দিয়ে ছিলেন, তিনি বলছিলেন: ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান সাথীর সঙ্গে মিলিত কর।’ দোয়াটি ছোট, কিন্তু এতে বান্দার সবচেয়ে বড় প্রয়োজনগুলো আছে—ক্ষমা, রহমত এবং আল্লাহর কাছে সম্মানিত পরিণতি। মৃত্যুর সময়ের দোয়া হিসেবে এটি হৃদয়কে নরম করে। হাদিসটি আমাদের শেখায়, জীবনের শেষ সময়েও আল্লাহর কাছে ক্ষমা ও দয়া চাইতে হয়। নিজের আমলের ওপর ভরসা নয়, আল্লাহর রহমতের আশাই বান্দার ভরসা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়া উচিত।
  • নবী صلى الله عليه وسلم শেষ সময়েও আল্লাহর দিকে মনোযোগী ছিলেন।
  • রফীকুল আ’লা বা মহান সাথীদের সঙ্গে মিলনের দোয়া এসেছে।
  • বান্দার ভরসা নিজের শক্তি নয়, আল্লাহর রহমত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন