৭/১৪৫. অধ্যায়ঃ
অসুস্থ মানুষের জন্য যে সব দো‘আ বলা হয়
বদনজর ও কষ্ট থেকে রুকইয়ার দোয়া
রিয়াদুস সালেহীন : ৮/৯১৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৮/৯১৩
وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه: أَنَّ جِبرِيلَ أتَى النَّبيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا مُحَمَّدُ، اشْتَكَيْتَ ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: بِسْمِ الله أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسمِ اللهِ أُرقِيكَ . رواه مسلم
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
জিবরীল নবী (ﷺ) এর নিকট এসে বললেন, ’হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ?’ তিনি বললেন, ’’হ্যাঁ।’’ জিবরীল তখন এই দো’আটি পড়লেন,’বিসমিল্লা-হি আরক্বীকা, মিন কুল্লি শাইয়িন ইউ’যীকা, অমিন শার্রি কুল্লি নাফসিন আউ ’আইনি হা-সিদ, আল্লা-হু য়্যাশফীকা, বিসমিল্লা-হি আরক্বীকা।’অর্থাৎ আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে ঝাড়ছি। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়ছি। (মুসলিম)[১]
সহীহুল বুখারী ৯৭২, মুসলিম ২১৮৬, ইবনু মাজাহ ৩৫২৩, আহমাদ ১১১৪০, ১১৩১৩
রিয়াদুস সালেহীন হাদিস ৮/৯১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে জিবরীল (আ.) নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে তাঁর অসুস্থতার কথা জিজ্ঞাসা করেন। নবী صلى الله عليه وسلم ‘হ্যাঁ’ বললে জিবরীল (আ.) আল্লাহর নাম নিয়ে রুকইয়ার দোয়া পড়েন। দোয়ায় কষ্টদায়ক সব বস্তু, প্রতিটি আত্মার অনিষ্ট এবং হিংসুক চোখের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। শেষে বলা হয়েছে, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। এই রুকইয়ার দোয়া আমাদের শেখায়, কষ্ট ও বদনজরের আশঙ্কায় আল্লাহর নামের আশ্রয় নেওয়া যায়। এখানে মূল ভরসা আল্লাহর ওপর। দোয়া, রুকইয়া ও রোগীর জন্য কল্যাণ কামনা—সবই আল্লাহর নামে হওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রুকইয়া আল্লাহর নাম দিয়ে করা উচিত।
- কষ্টদায়ক বস্তু ও বদনজরের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইতে হয়।
- রোগীর জন্য সরাসরি আরোগ্যের দোয়া করা সুন্দর আমল।
- রুকইয়ার মূল ভিত্তি আল্লাহর ওপর ভরসা।
