৬/১৪০. অধ্যায়ঃ

বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা

মহান আল্লাহ বলেন,﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدْخُلُواْ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهْلِهَا ﴾ [النور: ٢٧]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।” (সূরা নূর ২৭ আয়াত)তিনি আরো বলেন,﴿وَإِذَا بَلَغَ ٱلۡأَطۡفَٰلُ مِنكُمُ ٱلۡحُلُمَ فَلۡيَسۡتَ‍ٔۡذِنُواْ كَمَا ٱسۡتَ‍ٔۡذَنَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ﴾ [النور: ٥٩]অর্থাৎ “তোমাদের শিশুরা বয়ঃপ্রাপ্ত হলে তারাও যেন তাদের বয়োজ্যেষ্ঠদের মত (সর্বদা) অনুমতি প্রার্থনা করে।” (সূরা নূর ৫৯ আয়াত)

অনুমতি তিনবার চাওয়ার নিয়ম: ঘরে প্রবেশের ইসলামী আদব

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮৭৫

عَن أَبي مُوسَى الأَشعَرِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « الاِسْتِئْذَانُ ثَلاَثٌ، فَإنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ ». متفقٌ عَلَيْهِ

আবূ মূসা আশ্আরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’অনুমতি তিনবার নেওয়া চায়। যদি তোমাকে অনুমতি দেয় (তাহলে ভিতরে প্রবেশ করবে) নচেৎ ফিরে যাবে।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৬২৪৫, ২০৬২, ৭৩৫৩, মুসলিম ২১৫৪, আবূ দাউদ ৫১৮১, আহমাদ ১৯০১৬, ১৯০৬২, ১৯০৮৪, মুওয়াত্তা মালিক ১৭৯৮

রিয়াদুস সালেহীন হাদিস ১/৮৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ঘরে প্রবেশের অনুমতি চাওয়ার স্পষ্ট নিয়ম বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, অনুমতি তিনবার নেওয়া চায়। যদি অনুমতি দেওয়া হয়, তবে প্রবেশ করবে; নচেৎ ফিরে যাবে। এখানে মানুষের ব্যক্তিগত জায়গা ও গোপনীয়তার প্রতি সম্মান শেখানো হয়েছে। অনুমতি না পেলে বিরক্ত হওয়া, বারবার ডাকাডাকি করা বা জোর করে ঢোকা—এসব আদবের সঙ্গে যায় না। তিনবার পর্যন্ত সুযোগ দেওয়া হলো, তারপর ফিরে যাওয়ার নির্দেশ। এই শিক্ষা ঘর, অফিস, কক্ষ বা ব্যক্তিগত জায়গায় খুব দরকারি। ইসলামে সালাম ও অনুমতি—দুইটিই মানুষের সম্মান রক্ষা করে এবং অপ্রস্তুত অবস্থায় কাউকে বিব্রত করা থেকে বাঁচায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রবেশের অনুমতি সর্বোচ্চ তিনবার চাওয়া হবে।
  • অনুমতি না পেলে ফিরে যাওয়া উচিত।
  • অন্যের ব্যক্তিগত জায়গার সম্মান করা ইসলামী আদব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন