৬/১৩২. অধ্যায়ঃ

সালাম দেওয়ার পদ্ধতি

প্রথমে যে সালাম দেবে তার এরূপ বলা (উচিত), ’আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারাকাতুহ’। এটা মুস্তাহাব। সে বহুবচন সর্বনাম ব্যবহার করবে; যদিও যাকে সালাম দেওয়া হয় সে একা হোক না কেন। আর সালামের উত্তরদাতা বলবে ’অআলাইকুমুস সালামু অরহমাতুল্লাহি অবারাকাতুহ, অর্থাৎ সে শুরুতে সংযোজক অব্যয় ’অ’ বা ’ওয়া’ শব্দ ব্যবহার করবে।

সালামের সঠিক নিয়ম: ‘আলাইকাস সালাম’ নয়, সুন্দর অভিবাদনের আদব

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/৮৬১

وَعَنْ أَبي جُرَيٍّ الهُجَيْمِيِّ رضي الله عنه، قَالَ: أتيتُ رَسُول اللهِ صلى الله عليه وسلم، فَقُلتُ: عَلَيْكَ السَّلامُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم! قَالَ: لاَ تَقُلْ عَلَيْكَ السَّلامُ ؛ فَإِنَّ عَلَيْكَ السَّلاَمُ تَحِيَّةُ المَوتَى . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح ، وَقَدْ سَبَقَ بِطُولِهِ.

আবূ জুরাই হুজাইমী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহর রাসূল (ﷺ) এর নিকট হাযির হয়ে বললাম, ’আলাইকাস সালাম’ ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেন, ’’আলাইকাস সালাম’ বলো না। কেননা, ’আলাইকাস সালাম’ হচ্ছে মৃত ব্যক্তিদেরকে জানানো অভিবাদন বাক্য।’’ (আবু দাঊদ, তিরমিযী হাসান সহীহ, ইতোপূর্বে সম্পূর্ণ হাদীসটি ৮০০ নম্বরে গত হয়েছে।) [১]

তিরমিযী ২৭২১, ২৭২২, আবূ দাউদ ৪০৮৪

রিয়াদুস সালেহীন হাদিস ৭/৮৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালামের আদব খুব সহজভাবে শেখানো হয়েছে। সাহাবি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ‘আলাইকাস সালাম’ বলেছিলেন। তখন নবীজি (صلى الله عليه وسلم) তাকে ঠিক করে দিলেন এবং বললেন, এভাবে বলো না; কারণ ‘আলাইকাস সালাম’ মৃত ব্যক্তিদের অভিবাদন বাক্য। এখানে মূল শিক্ষা হলো, ইসলামী অভিবাদন শুধু ভালো ইচ্ছা প্রকাশ নয়, বরং এর নির্দিষ্ট ভাষা ও আদব আছে। তাই মুসলিমদের সালাম দেওয়ার নিয়ম শেখা জরুরি। আসসালামু আলাইকুম বলা হলো জীবিত ব্যক্তির প্রতি শান্তির দোয়া। এই হাদিস আমাদের শেখায়, ভুল হলে তা ঠিকভাবে শেখানো এবং শেখা—দু’টিই সুন্দর আচরণের অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাম দেওয়ার ক্ষেত্রে সঠিক বাক্য ব্যবহার করা উচিত।
  • ভুল শব্দ ব্যবহার করলে নম্রভাবে তা সংশোধন করা ভালো।
  • ইসলামী অভিবাদনের নিজস্ব আদব আছে, তা শেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন