৬/১৩১. অধ্যায়ঃ

সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ

আল্লাহ বলেছেন,﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدْخُلُواْ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهْلِهَا ﴾ [النور: ٢٧]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।” (সূরা নূর ২৭ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿ فَإِذَا دَخَلۡتُم بُيُوتٗا فَسَلِّمُواْ عَلَىٰٓ أَنفُسِكُمۡ تَحِيَّةٗ مِّنۡ عِندِ ٱللَّهِ مُبَٰرَكَةٗ طَيِّبَةٗۚ ﴾ [النور: ٦١]অর্থাৎ “যখন তোমরা গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র অভিবাদন।” (সূরা নূর ৬১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴿ وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٖ فَحَيُّواْ بِأَحۡسَنَ مِنۡهَآ أَوۡ رُدُّوهَآۗ ﴾ [النساء: ٨٦]অর্থাৎ “যখন তোমাদেরকে অভিবাদন করা হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর অথবা ওরই অনুরূপ কর।” (সূরা নিসা ৮৬ আয়াত)তিনি আরো বলেছেন,﴿ هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ ٢٤ إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ ﴾ [الذاريات: ٢٤، ٢٥]অর্থাৎ “তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, ’সালাম।’ উত্তরে সে বলল, ’সালাম।’” (সূরা যারিয়াত ২৪-২৫ আয়াত)

সালাম প্রচার ও রাতের নামাজ: জান্নাতমুখী জীবনের আমল

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৮৫৩

وَعَنْ أَبي يُوسُفَ عَبدِ اللهِ بنِ سَلاَمٍ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه ، يَقُولُ: « يَا أيُّهَا النَّاسُ، أَفْشُوا السَّلاَمَ، وَأطْعِمُوا الطَّعَامَ، وَصِلُوا الأرْحَامَ، وَصَلُّوا والنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا الجَنَّةَ بِسَلاَم ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح »

আবূ ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, ’’হে লোক সকল! তোমরা সালাম প্রচার কর, (ক্ষুধার্তকে) অন্নদান কর, আত্মীয়তার বন্ধন অটুট রাখ এবং লোকে যখন (রাতে) ঘুমিয়ে থাকে, তখন তোমরা নামায পড়। তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে।’’ (তিরমিযী হাসান সহীহ) [১]

তিরমিযী ২৪৮৫, ইবনু মাজাহ ১৩৩৪, ৩২৫১, দারেমী ১৪৬০

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৮৫৩-এর সারসংক্ষেপ

মূল বিষয়: নেক আমল। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) চারটি সুন্দর আমলের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সালাম প্রচার কর, অন্নদান কর, আত্মীয়তার বন্ধন অটুট রাখ এবং মানুষ যখন রাতে ঘুমায় তখন নামাজ পড়। এরপর তিনি বলেছেন, তাহলে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের শিক্ষা হলো, মুসলিমের জীবন আল্লাহর ইবাদত ও মানুষের প্রতি ভালো আচরণ—দুই দিকেই সুন্দর হওয়া দরকার। সালাম মানুষের মাঝে ভালোবাসা আনে, অন্নদান প্রয়োজন পূরণ করে, আত্মীয়তার সম্পর্ক পরিবারকে দৃঢ় করে, আর রাতের নামাজ বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। এই চারটি আমল মিলিয়ে একটি সুন্দর, নরম ও আল্লাহমুখী জীবন গড়ে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাম প্রচার মানুষের সম্পর্ক সুন্দর করে।
  • অন্নদান একটি গুরুত্বপূর্ণ নেক আমল।
  • আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলা হয়েছে।
  • রাতে মানুষ ঘুমালে নামাজ পড়ার বিশেষ উৎসাহ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন