৫/১৩০. অধ্যায়ঃ

স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ

মহান আল্লাহ বলেন,﴿ وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ﴾ [الروم: ٢٣]অর্থাৎ “তাঁর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে তোমাদের রাতের বেলায় ও দিবাভাগে ঘুমানো।” (সূরা রূম ২৩ আয়াত)

মিথ্যা স্বপ্ন দাবি ও রাসূল صلى الله عليه وسلم-এর নামে মিথ্যার সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/৮৪৮

وَعَنْ أَبي الأسقَعِ وَاثِلةَ بنِ الأَسقَعِ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « إنَّ مِنْ أعْظَمِ الفِرَى أَنْ يَدَّعِيَ الرَّجُلُ إِلَى غَيرِ أَبِيهِ، أَوْ يُرِيَ عَيْنَهُ مَا لَمْ تَرَ، أَوْ يَقُولَ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مَا لَمْ يَقُلْ ». رواه البخاري

আবুল আসক্বা‘ ওয়াসিলাহ ইবনে আসক্বা‘ হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’সবচেয়ে বড় মিথ্যারোপ হল সেই ব্যক্তির কাজ, যে অপরের বাপকে নিজ বাপ বলে দাবি করে অথবা তার চক্ষুকে তা দেখায় যা সে (বাস্তবে) দেখেনি। (অর্থাৎ স্বপ্ন দেখার মিথ্যা দাবি করে।) অথবা আল্লাহর রাসূল (ﷺ) যা বলেননি তা তাঁর প্রতি মিথ্যাভাবে আরোপ করে।’’ (বুখারী) [১]

সহীহুল বুখারী ৩৫০৯, আহমাদ ১৫৫৭৮, ১৫৫৮৫, ১৬৫৩২, ১৬৫৩৫

রিয়াদুস সালেহীন হাদিস ৭/৮৪৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: মিথ্যা। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সবচেয়ে বড় মিথ্যার কয়েকটি রূপ উল্লেখ করেছেন। কেউ যদি অন্যের বাবাকে নিজের বাবা বলে দাবি করে, এটি বড় মিথ্যা। কেউ যদি এমন স্বপ্ন দেখার দাবি করে যা সে দেখেনি, এটিও বড় মিথ্যা। আর কেউ যদি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে এমন কথা বলে যা তিনি বলেননি, সেটিও ভয়াবহ মিথ্যার অন্তর্ভুক্ত। এই হাদিস আমাদের কথার সততা শেখায়। স্বপ্ন, বংশপরিচয় এবং হাদিস—এই তিনটি জায়গায় মিথ্যা বলা শুধু সাধারণ ভুল নয়; মানুষের বিশ্বাস, পরিবার ও দ্বীনের জ্ঞানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই স্বপ্নের গল্প বানানো, নিজের পরিচয় বদলানো বা হাদিসের নামে কথা বানানো থেকে সতর্ক থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে স্বপ্ন দেখা হয়নি, তা দেখেছি বলা বড় মিথ্যা।
  • অন্যের বাবাকে নিজের বাবা বলে দাবি করা গুরুতর মিথ্যা।
  • রাসূল صلى الله عليه وسلم-এর নামে মিথ্যা কথা বলা কঠোরভাবে নিন্দিত।
  • দ্বীনের বিষয়ে কথা বলার আগে সততা ও সতর্কতা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন