৫/১২৯. অধ্যায়ঃ
মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
মজলিস থেকে উঠার দোয়া: ভুলত্রুটির কাফফারা
রিয়াদুস সালেহীন : ৯/৮৩৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/৮৩৭
وَعَنْ أَبي بَرْزَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ بِأَخَرَةٍ إِذَا أرَادَ أنْ يَقُومَ مِنَ الْمَجْلِسِ: سُبْحَانَكَ اَللهم وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ أسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيكَ . فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، إنَّكَ لَتَقُولُ قَوْلاً مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا مَضَى ؟ قَالَ: « ذَلِكَ كَفَّارَةٌ لِمَا يَكُونُ في المَجْلِسِ ». رواه أَبُو داود، ورواه الحاكم أَبُو عبد الله في " المستدرك " من رواية عائشة رَضِيَ اللهُ عَنهَا وقال: «صحيح الإسناد
আবূ বার্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন সভা থেকে উঠে চলে যাবার ইচ্ছা করতেন, তখন শেষের বেলায় এই দো’আ পড়তেন’’সুবহা-নাকাল্লা-হুম্মা অবিহামদিকা, আশহাদু আল্লা ইলা-হা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা অআতূবু ইলাইক।’’অর্থাৎ তোমার পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে তওবা (প্রত্যাবর্তন) করছি।একটি লোক নিবেদন করল, ’হে আল্লাহর রাসূল! আপনি যে দো’আ পড়লেন অতীতে তো তা পড়তেন না।’ তিনি বললেন, ’’এই দো’আটি মজলিসে (সংঘটিত ভুল-ত্রুটি)র কাফ্ফারাস্বরূপ।’’ (আবূ দাঊদ, আবূ আব্দুল্লাহ হাকেম আয়েশা রাযিয়াল্লাহ আনহা হতে তাঁর মুস্তাদরাক নামক গ্রন্থে এই হাদীসটি বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন।) [১]
আবূ দাউদ ৪৮৫৯, দারেমী ২৬৫৮
রিয়াদুস সালেহীন হাদিস ৯/৮৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মজলিস শেষ করার একটি আমল এসেছে। তিনি যখন কোনো সভা থেকে উঠতে চাইতেন, শেষ দিকে এই দোয়া পড়তেন: সুবহানাকাল্লা-হুম্মা অবিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা অআতূবু ইলাইক। অর্থ হলো, হে আল্লাহ, তোমার প্রশংসাসহ তোমার পবিত্রতা বর্ণনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি ছাড়া সত্য উপাস্য নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার দিকে তওবা করি। একজন ব্যক্তি এ বিষয়ে প্রশ্ন করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, এটি মজলিসে ঘটে যাওয়া ভুলত্রুটির কাফফারা। তাই মজলিস শেষে দোয়া পড়া শুধু শব্দ নয়; এটি তওবা ও আত্মসংশোধনের শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মজলিস থেকে উঠার আগে দোয়া পড়তেন।
- এই দোয়াকে মজলিসের ভুলত্রুটির কাফফারা বলা হয়েছে।
- সভা শেষে ইস্তিগফার ও তওবা করা উত্তম অভ্যাস।
- কথাবার্তার পর নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ফিরতে হয়।
