৪/১১৯. অধ্যায়ঃ
জামা-পায়জামা, জামার হাতা, লুঙ্গি তথা পাগড়ীর প্রান্ত কতটুকু লম্বা হবে? অহংকারবশতঃ ওগুলি ঝুলিয়ে পরা হারাম ও নিরহংকারে তা ঝুলানো অপছন্দনীয়
টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে সালাত: পোশাক ও ইবাদতের আদব
রিয়াদুস সালেহীন : ৮/৮০১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৮/৮০১
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: بَيْنَمَا رَجُلٌ يُصَلِّى مُسْبِلٌ إِزَارَهُ، قَالَ لَهُ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم: اِذْهَبْ فَتَوَضَّأْ » فَذَهَبَ فَتَوضَّأَ، ثُمَّ جَاءَ، فَقَالَ: اِذْهَبْ فَتَوَضَّأْ فَقَالَ لَهُ رَجُلٌ: يَا رَسُوْلَ اللهِ . مَالَكَ أَمَرْتَهُ أَن يَّتَوَضَّأَ ثُمَّ سَكَتَّ عَنْهُ ؟ قَالَ: إِنَّهُ كَانَ يُصَلِّى وَهُوَ مُسْبِلٌ إِزَارَهُ، إِنَّ اللهَ لَا يَقْبَلُ صَلَاةَ رَجُلٍ مُسْبِلٍ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা এক ব্যক্তি (টাখনুর নীচে) লুঙ্গি ঝুলিয়ে সালাত পড়ছিলো। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, যাও, পুনরায় ওজু কর। সে আবার ওজু করে করে এলো। তিনি আবার বললেনঃ যাও, পুনরায় ওজু কর। একজন বললো, হে রাসূলুল্লাহ (ﷺ)! কেন আপনি তাকে ওজু করার নির্দেশ দিচ্ছেন, তারপর নীরবতা পালন করছেন? তিনি বললেনঃ এ লোক তার লুঙ্গি (টাখনুর নীচে) ঝুলিয়ে দিয়ে সালাত পড়ছিলো। অথচ আল্লাহ এমন ব্যক্তির সালাত কবূল করেন না, যে তার পায়জামা এরকম ঝুলিয়ে দিয়ে সালাত আদায় করে। [১]
এ সহীহ্ আখ্যা দানের ব্যাপারে সুস্পষ্ট বিরূপ মন্তব্য রয়েছে। সে সম্পর্কে আমি ‘‘তাখরীজুল মিশকাত’’ গ্রন্থে (হাঃ নং ৭৬১) এবং ‘‘য‘ঈফু আবী দাঊদ’’ গ্রন্থে (নং ৯৬) ব্যাখ্যা প্রদান করেছি। এর সনদের মধ্যে আবূ জা‘ফার নামে এক বর্ণনাকারী রয়েছেন তিনি অপরিচিত, তাকে চেনা যায় না। এ বর্ণনাকারী সম্পর্কে শাইখ আলবানী ‘‘য‘ঈফু আবী দাঊদ-আলউম্ম-’’ গ্রন্থে (নং ৯৬) বিস্তারিত আলোচনা করেছেন। আবূ দাউদ ৪০৮৬, ইবনুল কাত্তানও আবূ জাফারকে মাজহূল বলেছেন।
রিয়াদুস সালেহীন হাদিস ৮/৮০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতের সঙ্গে পোশাকের আদবের একটি গুরুতর দিক তুলে ধরা হয়েছে। এক ব্যক্তি টাখনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে সালাত পড়ছিল। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে বারবার ওজু করতে বললেন। পরে তিনি কারণ জানালেন যে, লোকটি লুঙ্গি ঝুলিয়ে সালাত পড়ছিল, আর আল্লাহ এমন ব্যক্তির সালাত কবুল করেন না যে এভাবে কাপড় ঝুলিয়ে সালাত আদায় করে। এখানে মূল শিক্ষা হলো, ইবাদত শুধু বাহ্যিক কাজ নয়; এর সঙ্গে বিনয়, আনুগত্য ও শালীন পোশাকও জড়িত। টাখনুর নিচে কাপড় ঝুলানো, বিশেষ করে অহংকারের ভাব নিয়ে হলে, তা গুরুতর সতর্কতার বিষয়। একজন মুসলিমের সালাত যেন আল্লাহর সামনে বিনয়ী অবস্থার প্রকাশ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সময় পোশাকের আদব রক্ষা করা জরুরি।
- টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে চলা থেকে সতর্ক থাকা উচিত।
- ইবাদতে বাহ্যিক কাজের পাশাপাশি বিনয়ও গুরুত্বপূর্ণ।
- রাসূল صلى الله عليه وسلم ভুল দেখলে সংশোধনের পথ দেখাতেন।
