৪/১১৭. অধ্যায়ঃ
সাদা কাপড় পরা উত্তম। লাল, সবুজ, হলুদ এবং কালো রঙের কাপড় পরাও বৈধ। আর রেশম ব্যতিত সুতি, উল, পশমি ইত্যাদি সবরকমের কাপড় পরা জায়েজ।
সাদা রঙের কাপড় উত্তম। আর লাল, সবুজ ও কালো রঙের কাপড় বৈধ। আর রেশমী বস্ত্র ছাড়া সুতি, উল, পশম ও লোম ইত্যাদির কাপড় পরিধান করা জায়েয।আল্লাহ তা’আলা বলেছেন,﴿يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ﴾ [الاعراف: ٢٦]অর্থাৎ “হে বনী আদম! (হে মানবজাতি) তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের জন্য পরিচ্ছদ অবতীর্ণ করেছি। আর সংযমশীলতার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট।” সূরা আ’রাফ ২৬ আয়াত)আল্লাহ তা’আলা আরো বলেছেন,﴿ وَجَعَلَ لَكُمۡ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلۡحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأۡسَكُمۡۚ ﴾ [النحل: ٨١]অর্থাৎ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের; যা তোমাদেরকে তাপ হতে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের, ওটা তোমাদের যুদ্ধে রক্ষা করে। (সূরা নাহল ৮১ আয়াত)
নবীজির কালো পাগড়ী ও খুতবার বর্ণনা
রিয়াদুস সালেহীন : ৭/৭৮৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/৭৮৯
وَعَن أَبي سَعِيدٍ عَمرِو بنِ حُرَيْثٍ رضي الله عنه، قَالَ: كَأنِّي أنْظُرُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَعَلَيهِ عِمَامَةٌ سَوْدَاءُ، قَدْ أرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ . رواه مسلموفي روايةٍ لَهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ
আবূ সা‘ঈদ ‘আম্র ইবনে হুরাইস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’আমি যেন রাসূলুল্লাহ (ﷺ)কে কালো রঙের পাগড়ী পরিহিত অবস্থায় দেখছি, তিনি তাঁর পাগড়ীর দুই প্রান্ত দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে রেখেছিলেন।’ (মুসলিম)[১]মুসলিমের অন্য এক বর্ণনায় আছে যে, ’রাসূলুল্লাহ (ﷺ) কালো রঙের পাগড়ী মাথায় বেঁধে লোকদের মাঝে খুতবা দিচ্ছিলেন।’
মুসলিম ১৩৫৯ নাসায়ী ৫৩৪৩, ৫৩৪৬, আবূ দাউদ ৪০৭৭, ইবনু মাজাহ ১১০৪, ২৮২১, ৩৫৮৪, ৩৫৮৭, আহমাদ ১৮২৫৯
রিয়াদুস সালেহীন হাদিস ৭/৭৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ সাঈদ আমর ইবনু হুরাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি যেন এখনো রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে কালো পাগড়ী পরা অবস্থায় দেখছেন। পাগড়ীর দুই প্রান্ত তিনি দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে রেখেছিলেন। মুসলিমের অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কালো পাগড়ী মাথায় বেঁধে লোকদের মাঝে খুতবা দিচ্ছিলেন। হাদিসের মূল বিষয় হলো নবী صلى الله عليه وسلم-এর পাগড়ী পরার একটি দেখা দৃশ্য এবং খুতবার সময় তাঁর পোশাকের বর্ণনা। এখানে কোনো বাড়তি পোশাক-বিধান বানানোর দরকার নেই। বরং সাহাবির স্মৃতিতে নবীজির চলন, পোশাক ও অবস্থান কত স্পষ্ট ছিল—তা বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم কালো পাগড়ী পরেছেন—এটি সাহাবির সরাসরি বর্ণনা।
- পাগড়ীর প্রান্ত কাঁধের মাঝে ঝুলে থাকার কথা এসেছে।
- খুতবার সময় নবী صلى الله عليه وسلم-এর পোশাকের বর্ণনাও সংরক্ষিত হয়েছে।
- সহীহ বর্ণনা নবীজির জীবনকে বাস্তবভাবে জানতে সাহায্য করে।
