৩/১১১. অধ্যায়ঃ
পান করার আদব-কায়দা
পানপাত্রের বাইরে নিঃশ্বাস ফেলা উত্তম এবং তার ভিতরে নিঃশ্বাস ফেলা মকরূহ। পানপাত্র ডান দিক থেকে পরিবেশন করা উত্তম।
পানি পান করার সুন্নত: বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ
রিয়াদুস সালেহীন : ২/৭৬২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৭৬২
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ صلى الله عليه وسلم: لَا تَشْرَبُوْا واحِداً كَشُرْبِ البَعِيْرِ، وَلٰكِنْ اشْرَبُوْا مَثْنىٰ وَثُلَاثَ، وَسَمُّوْا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ، وَاحْمَدُوْا إِذَا أَنْتُمْ رَفَعْتُمْ - رواه الترمذي وقال: حديث حسن.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উঁটের ন্যায় তোমরা এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং দুই তিনবার (শ্বাস নিয়ে) পান করো। আর যখন তোমরা পানি পান করা শুরু কর তখন বিসমিল্লাহ বলো এবং যখন পান করা শেষ করো তখন ’আল-হামদুলিল্লাহ’ বলো। হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন এটি হাসান হাদীস।[১]
আমি (আলবানী) বলছিঃ হাদীসটির সনদ দুর্বল যেমনটি আমি ‘‘তাখরীজুল মিশকাত’’ গ্রন্থে (নং ৪২৭৮) বলেছি। কারণ এর বর্ণনাকারী ইবনু আতা ইবনে আবী রাবাহ্ দুর্বল। তিনি হচ্ছেন ইয়াকূব। আর ইয়াযীদ ইবনু সিনান জাযারী হচ্ছেন আবূ ফারওয়াহ্ আররাহাবী। তার সম্পর্কে নাসাঈ বলেনঃ তিনি মাতরূকুল হাদীস আর ইবনু আদী বলেনঃ তার অধিকাংশ হাদীস নিরাপদ নয়। দেখুন ‘‘সিলসিলাহ্ সহীহাহ্’’ (৬১৯৫) নং হাদীসের ব্যাখ্যা।
রিয়াদুস সালেহীন হাদিস ২/৭৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক নিঃশ্বাসে উটের মতো পানি পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, দুই বা তিনবার শ্বাস নিয়ে পান করতে। তবে শ্বাস নেওয়ার সময় পাত্র মুখ থেকে সরিয়ে নেওয়ার অর্থ অন্য হাদিস থেকেও পরিষ্কার হয়। এই বর্ণনায় আরও বলা হয়েছে, পান করা শুরু করলে বিসমিল্লাহ বলতে হবে এবং শেষ করলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাই পানি পান করার সুন্নত শুধু পান করার ধরনে সীমাবদ্ধ নয়; এতে আল্লাহর নাম নেওয়া এবং পান শেষে কৃতজ্ঞতা প্রকাশও আছে। সহজ ভাষায়, পানি একটি নিয়ামত। সেটি পান করার সময় আল্লাহর নাম দিয়ে শুরু করা এবং শেষে তাঁর প্রশংসা করা একজন মুমিনের সুন্দর অভ্যাস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এক নিঃশ্বাসে দ্রুত পানি পান না করে ধীরে পান করার শিক্ষা আছে।
- পান করা শুরুতে বিসমিল্লাহ বলা হাদিসে এসেছে।
- পান শেষে আলহামদুলিল্লাহ বলা নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
- পানির মতো সাধারণ নিয়ামতেও আল্লাহকে স্মরণ করা উচিত।
