২/৯৩. অধ্যায়ঃ

নামায, ইলম শিক্ষা তথা অন্যান্য ইবাদতে ধীর-স্থিরতা ও গাম্ভীর্যের সাথে গিয়ে যোগদান করা উত্তম

আল্লাহ তা’আলা বলেন,﴿ ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢ ﴾ [الحج: ٣٢]অর্থাৎ “কেউ আল্লাহর (দ্বীনের) প্রতীকসমূহের সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাক্বওয়া (সংযমশীলতা)রই বহিঃপ্রকাশ।” (সূরা হজ্জ্ব ৩২ আয়াত)

সফরে ধীরতা: দ্রুত বাহন দৌড়ানোতে পুণ্য নেই

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৭১০

وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا: أنَّهُ دَفَعَ مَعَ النَّبيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَاءهُ زَجْراً شَديداً وَضَرْباً وَصَوْتاً للإِبْلِ، فَأشَارَ بِسَوْطِهِ إلَيْهِمْ، وَقَالَ: «يَا أيُّهَا النَّاسُ، عَلَيْكُمْ بالسَّكِينَةِ، فَإنَّ الْبِرَّ لَيْسَ بالإيضَاعِ ». رواه البخاري، وروى مسلم بعضه .

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) এর সঙ্গে আরাফার দিনে (মুযদালিফা) ফিরছিলেন। এমন সময় নবী (ﷺ) পিছন থেকে (উটকে) কঠিন ধমক ও মারধর করার এবং উঁটের (কষ্ট) শব্দ শুনতে পেলেন। তৎক্ষণাৎ তিনি তাদের দিকে আপন চাবুক দ্বারা ইশারা করে বললেন, ’’হে লোক সকল! তোমরা ধীরতা ও স্থিরতা অবলম্বন কর। কেননা, দ্রুত গতিতে বাহন দৌড়ানোতে পুণ্য নেই।’’ (বুখারী ও মুসলিম কিছু অংশ)[১]

সহীহুল বুখারী ১৬৭১, মুসলিম ১২৮২, নাসায়ী ৩০১৮, ৩০১৯, ৩০২০, ৩০২১, আবূ দাউদ ১৯২০, আহমাদ ১৭৯৪, ১৮০১, ১৮২৪, ২০৮৩, ২১৯৪, ২২৬৪, ২৪২৩, ২৫০৩, ৩২৯৯

রিয়াদুস সালেহীন হাদিস ২/৭১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আরাফার দিন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে ফেরার সময়ের একটি ঘটনা এসেছে। তিনি পিছন থেকে উটকে কঠিন ধমক দেওয়া, মারধর করা এবং উটের কষ্টের শব্দ শুনলেন। তখন তিনি চাবুক দিয়ে ইশারা করে বললেন, হে লোকেরা, তোমরা ধীরতা ও স্থিরতা অবলম্বন কর; দ্রুত গতিতে বাহন দৌড়ানোতে পুণ্য নেই। এখানে মূল শিক্ষা হলো, ইবাদতের পথে বা ধর্মীয় কাজে থাকা অবস্থাতেও অস্থিরতা, জোরজবরদস্তি ও প্রাণীকে কষ্ট দেওয়া থেকে বাঁচা দরকার। ভালো কাজের নামে তাড়াহুড়া সবসময় ভালো নয়। স্থিরতা, সংযম এবং অন্যের কষ্টের দিকে খেয়াল রাখা ইসলামী শিষ্টাচারের অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদতের সফরেও ধীরতা ও স্থিরতা বজায় রাখা দরকার।
  • দ্রুত বাহন দৌড়ানোকে পুণ্য মনে করা ঠিক নয়।
  • প্রাণীর কষ্টের বিষয়েও সতর্ক থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন