১/৮১. অধ্যায়ঃ

পদ চাওয়া নিষেধ এবং রাষ্ট্রীয় পদ পরিহার করাই উত্তম; যদি সেই একমাত্র তার যোগ্য অথবা তার নিযুক্ত হওয়া জরুরী না হয়

মহান আল্লাহ বলেন,﴿ تِلۡكَ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ نَجۡعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوّٗا فِي ٱلۡأَرۡضِ وَلَا فَسَادٗاۚ وَٱلۡعَٰقِبَةُ لِلۡمُتَّقِينَ ٨٣ ﴾ [القصص: ٨٣]অর্থাৎ “এটি আখেরাতের আবাস; যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য যারা এ পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। আর মুত্তাকীদের জন্যই শুভ পরিণাম।” (সূরা ক্বাসাস ৮৩ আয়াত)

সরকারি পদ চাওয়া সম্পর্কে হাদিস: নেতৃত্ব, সাহায্য ও কসমের কাফফারা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৬৭৯

وَعَن أَبي سَعِيدٍ عَبدِ الرَّحمَانِ بنِ سَمُرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « يَا عَبْدَ الرَّحمَانِ بنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإمَارَةَ ؛ فَإِنّكَ إِنْ أُعْطِيتَهَا عَنْ غَيْرِ مَسْألَةٍ أُعِنْتَ عَلَيْهَا، وَإنْ أُعْطِيتَهَا عَنْ مَسْألَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأيْتَ غَيْرَهَا خَيْراً مِنْهَا، فَأتِ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفِّرْ عَنْ يَمِينكَ ». متفقٌ عَلَيْهِ

আবূ সা‘ঈদ আব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ সা’ঈদ আব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাকে বললেন, ’’হে আব্দুর রহমান ইবন সামুরাহ! তুমি সরকারী পদ চেয়ো না। কারণ তুমি যদি তা না চেয়ে পাও, তাহলে তাতে তোমাকে সাহায্য করা হবে। আর যদি তুমি তা চাওয়ার কারণে পাও, তাহলে তা তোমাকে সঁপে দেওয়া হবে। (এবং তাতে আল্লাহর সাহায্য পাবে না।) আর যখন তুমি কোন কথার উপর কসম খাবে, অতঃপর তা থেকে অন্য কাজ উত্তম মনে করবে, তখন উত্তম কাজটা কর এবং তোমার কসমের কাফফারা দিয়ে দাও।’’ (বুখারী-মুসলিম) [১]

সহীহুল বুখারী ৭১৪৬, ৬৬২২, ৬৭২২, ৭১৪৭, মুসলিম ১৬৫২, তিরমিযী ১৫২৯, নাসায়ী ৩৭৮২, ৩৭৮৩, ৩৭৮৪, ৫৩৮৫, আবূ দাউদ ২৯২৯, ৩২৭৭, আহমাদ ২০০৯৩, ২০০৯৫, ২০০১৫, দারেমী ২৩৪৬

রিয়াদুস সালেহীন হাদিস ১/৬৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ)-কে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। প্রথমটি নেতৃত্ব বা সরকারি পদ চাওয়া সম্পর্কে। তিনি বলেন, তুমি সরকারি পদ চেয়ো না। না চেয়ে যদি তা দেওয়া হয়, তাহলে তাতে সাহায্য করা হবে। কিন্তু চাওয়ার কারণে পেলে তা তোমার ওপর সঁপে দেওয়া হবে। অর্থাৎ দায়িত্ব নিজে চেয়ে নেওয়া সহজ বিষয় নয়। দ্বিতীয় শিক্ষা হলো কসম সম্পর্কে। কেউ কোনো বিষয়ে কসম খেলে, পরে যদি অন্য কাজকে উত্তম মনে করে, তাহলে উত্তম কাজটি করবে এবং কসমের কাফফারা দেবে। এই হাদিস নেতৃত্বের লোভ থেকে বাঁচা, দায়িত্বের ভয় বোঝা এবং ভালো কাজকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সরকারি পদ বা নেতৃত্ব নিজে চাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
  • না চেয়ে দায়িত্ব এলে সাহায্যের কথা হাদিসে এসেছে।
  • কসমের পর উত্তম কাজ দেখা গেলে উত্তম কাজ করা এবং কাফফারা দেওয়া শেখানো হয়েছে।
  • দায়িত্ব নেওয়ার আগে তার ভার বোঝা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন