১/৮০. অধ্যায়ঃ
বৈধ কাজে শাসকবৃন্দের আনুগত্য করা ওয়াজিব এবং অবৈধ কাজে তাদের আনুগত্য করা হারাম
মহান আল্লাহ বলেন,﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ٥٩ ﴾ [النساء: ٥٩]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও ও তোমাদের নেতৃবর্গের।” (সূরা নিসা ৫৯ আয়াত)
ফিতনার সময় কী করব: ঈমান, ভালো আচরণ ও বায়আতের হাদিস
রিয়াদুস সলেহিন : ৬/৬৭৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৬/৬৭৩
وَعَن عَبدِ اللهِ بنِ عَمرٍو رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَنَزَلْنَا مَنْزِلاً، فَمِنَّا مَنْ يُصْلِحُ خِبَاءَهُ، وَمِنّا مَنْ يَنْتَضِلُ، وَمِنَّا مَنْ هُوَ في جَشَرِهِ، إذْ نَادَى مُنَادِي رَسُولِ اللهِ صلى الله عليه وسلم: الصَّلاةَ جَامِعَةً. فَاجْتَمَعْنَا إِلَى رَسُول الله صلى الله عليه وسلم، فَقَالَ: « إنَّهُ لَمْ يَكُنْ نَبيٌّ قَبْلِي إِلاَّ كَانَ حَقّاً عَلَيْهِ أنْ يَدُلَّ أُمَّتَهُ عَلَى خَيْرِ مَا يَعْلَمُهُ لَهُمْ، وَيُنْذِرَهُم شَرَّ مَا يَعْلَمُهُ لَهُمْ . وَإنَّ أُمَّتَكُمْ هذِهِ جُعِلَ عَافِيَتُهَا في أوَّلِهَا، وَسَيُصيبُ آخِرَهَا بَلاَءٌ وَأمُورٌ تُنْكِرُونَهَا، وَتَجِيءُ فِتنَةٌ يُرَقِّقُ بَعْضُهَا بَعْضاً، وَتَجِيءُ الفتنَةُ فَيقُولُ المُؤْمِنُ: هذه مُهلكتي، ثُمَّ تنكشفُ، وتجيء الفتنةُ فيقولُ المؤمنُ: هذِهِ هذِهِ . فَمَنْ أحَبَّ أنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ، ويُدْخَلَ الجَنَّةَ، فَلْتَأتِهِ منيَّتُهُ وَهُوَ يُؤْمِنَ باللهِ واليَوْمِ الآخِرِ، وَلْيَأتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أنْ يُؤتَى إِلَيْهِ. وَمَنْ بَايَعَ إمَاماً فَأعْطَاهُ صَفْقَةَ يَدِهِ، وَثَمَرَةَ قَلْبِهِ، فَلْيُطِعْهُ إن استَطَاعَ، فإنْ جَاءَ آخَرُ يُنَازِعُهُ فَاضْرِبُوا عُنْقَ الآخَرِ ». رواه مسلم
‘আব্দুল্লাহ ইবনে ‘আমর রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ
’আব্দুল্লাহ ইবনে ’আমর (রাঃ) বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে এক সফরে ছিলাম। অতঃপর (বিশ্রামের জন্য) এক স্থানে অবতরণ করলাম। তারপর আমাদের কিছু লোক তাঁবু ঠিক করছিল এবং কতক লোক তীরন্দাজিতে প্রতিযোগিতা করছিল ও কতক লোক জন্তুদের ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল। হঠাৎ আল্লাহর রাসূল (ﷺ) এর ঘোষণাকারী ঘোষণা করল যে, ’’নামাযের জন্য জমায়েত হও।’’ সুতরাং আমরা আল্লাহর রাসূল (ﷺ) এর নিকট একত্রিত হলাম। তারপর তিনি বললেন, ’’আমার পূর্বে প্রত্যেক নবীর জন্য জরুরী ছিল, তাঁর উম্মতকে এমন কর্মসমূহের নির্দেশ দেওয়া, যা তিনি তাদের জন্য ভালো মনে করেন এবং এমন কর্মসমূহ থেকে ভীতি-প্রদর্শন করা, যা তিনি তাদের জন্য মন্দ মনে করেন। আর তোমাদের এই উম্মত এমন, যাদের প্রথমাংশে নিরাপত্তা রাখা হয়েছে এবং তাদের শেষাংশে রয়েছে পরীক্ষা (ফিতনা-ফাসাদ) এবং এমন ব্যাপার সকল, যা তোমরা পছন্দ করবে না।এমন ফিতনা প্রকাশ পাবে যে, একটি অন্যটি হাল্কা করে দেবে (অর্থাৎ পরের ফিতনাটি আগের ফিতনা অপেক্ষা গুরুতর হবে)। ফিতনা এসে গেলে মু’মিন ব্যক্তি বলবে, এটাই আমার ধ্বংসের কারণ হবে। অতঃপর তা দূরীভূত হবে। পুনরায় অন্য ফিতনা প্রকাশ পাবে, তখন মু’মিন বলবে, ’এটাই এটাই (আমার সবচেয়ে বড় ফিতনা)।’ অতএব যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে ভালবাসে, তার নিকট এই অবস্থায় মৃত্যু আসুক যে, সে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে এবং লোকদের সাথে সেই ব্যবহার প্রদর্শন করে, যা সে নিজের সাথে প্রদর্শন পছন্দ করে।আর যে ব্যক্তি রাষ্ট্রনেতার সাথে বায়’আত করে, সে নিজের হাত এবং নিজ অন্তরের ফল (নিষ্ঠা) তাকে দিয়ে দেয়, সে সাধ্যমত তার আনুগত্য করুক। অতঃপর অন্য কেউ যদি তার (প্রথম ইমামের) সাথে (ক্ষমতা কাড়ার) ঝগড়া করে, তাহলে দ্বিতীয়জনের গর্দান উড়িয়ে দাও।’’ (মুসলিম) [১]
মুসলিম ১৮৪৪, নাসায়ী ৪১৯১, আবূ দাউদ ৪২৪৮, ইবনু মাজাহ ৩৯৫৬, আহমাদ ৬৪৬৫, ৬৭৫৪, ৬৭৭৬
রিয়াদুস সলেহিন হাদিস ৬/৬৭৩-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উম্মতের ভবিষ্যৎ পরীক্ষা, ফিতনা এবং করণীয় সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, পূর্বের নবীগণ তাঁদের উম্মতকে ভালো কাজের নির্দেশ দিতেন এবং মন্দ কাজ থেকে সতর্ক করতেন। এই উম্মতের প্রথম অংশে নিরাপত্তা রাখা হয়েছে, আর শেষাংশে পরীক্ষা ও অপছন্দনীয় বিষয় আসবে। ফিতনা একটির পর একটি আসবে, এবং মুমিন তা দেখে ভয় পাবে। এরপর তিনি মুক্তির পথ বলেছেন: আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান নিয়ে মৃত্যু আসা, এবং মানুষের সঙ্গে এমন আচরণ করা, যেমন আচরণ নিজের জন্য পছন্দ করা হয়। এরপর বায়আত ও ইমামের আনুগত্যের কথাও এসেছে। তাই হাদিসটি ফিতনা থেকে বাঁচা, ভালো ব্যবহার, ঈমান এবং শাসকের সঙ্গে অঙ্গীকার রক্ষার সমন্বিত শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতনার সময় ঈমান ধরে রাখা বড় করণীয় হিসেবে এসেছে।
- মানুষের সঙ্গে সেই আচরণ করতে বলা হয়েছে, যা নিজের জন্য পছন্দ করা হয়।
- বায়আত করলে সাধ্যমত আনুগত্য করার নির্দেশ এসেছে।
- ফিতনা আসবে—তাই মুমিনকে সতর্ক, ধৈর্যশীল ও দায়িত্বশীল হতে হবে।
