১/৮০. অধ্যায়ঃ

বৈধ কাজে শাসকবৃন্দের আনুগত্য করা ওয়াজিব এবং অবৈধ কাজে তাদের আনুগত্য করা হারাম

মহান আল্লাহ বলেন,﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلًا ٥٩ ﴾ [النساء: ٥٩]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও ও তোমাদের নেতৃবর্গের।” (সূরা নিসা ৫৯ আয়াত)

বায়আত ও জামাআত ত্যাগ সম্পর্কে হাদিসের সতর্কতা

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/৬৭০

وَعَنهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: مَنْ خَلَعَ يَداً مِنْ طَاعَةٍ لَقِيَ اللهَ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ حُجَّةَ لَهُ، وَمَنْ مَاتَ وَلَيْسَ في عُنُقِهِ بَيْعَةٌ، مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً . رواه مسلموَفِي رِوَايَةٍ لَهُ: وَمَنْ مَاتَ وَهُوَ مُفَارِقٌ لِلجَمَاعَةِ، فَإنَّهُ يَمُوتُ مِيتَةً جَاهِلِيَّةً

উক্ত রাবী হতে বর্ণিতঃ

ইবনে ’উমার (রাঃ)মা থেকে, তিনি বলেন, আমি রস্লুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, ’’যে ব্যক্তি (বৈধ কাজে শাসকের) আনুগত্য করা থেকে হাত গুটিয়ে নিল, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এ অবস্থায় সাক্ষাৎ করবে যে, তার জন্য কোন প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি (রাষ্ট্রনেতার হাতে) বায়’আত না করে মৃত্যুবরণ করল, সে জাহেলিয়াতের মরা মরল।’’এর অন্য একটি বর্ণনায় রয়েছে, ’’যে (রাষ্ট্রীয়) জামাআত ত্যাগ করে মারা গেল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল।’’ (মুসলিম) [১]

মুসলিম ১৮৫১, আহমাদ ৫৩৬৩, ৫৫২৬, ৫৬৪৩, ৫৬৮৫, ৫৮৬৩, ৬০১২, ৬১৩১, ৬৩৮৭

রিয়াদুস সলেহিন হাদিস ৩/৬৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আনুগত্য, বায়আত ও জামাআতের গুরুত্ব সম্পর্কে কঠিন সতর্কতা দিয়েছেন। যে ব্যক্তি বৈধ আনুগত্য থেকে হাত গুটিয়ে নেয়, সে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, তার জন্য কোনো প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি রাষ্ট্রনেতার হাতে বায়আত না করে মারা যায়, তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যুর মতো বলা হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি জামাআত থেকে আলাদা হয়ে মারা যায়, সেও এমন মৃত্যুর মুখোমুখি হয়। এখানে মূল শিক্ষা হলো মুসলিম সমাজে শৃঙ্খলা, বৈধ নেতৃত্ব এবং জামাআতের সঙ্গে থাকা। হাদিসটি ব্যক্তিগত রাগ বা অপছন্দের কারণে সমাজের শৃঙ্খলা ভাঙা থেকে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বৈধ আনুগত্য থেকে সরে যাওয়া গুরুতর বিষয় হিসেবে এসেছে।
  • বায়আত ও জামাআতের সঙ্গে থাকা মুসলিম সমাজের শৃঙ্খলার অংশ।
  • জামাআত ত্যাগ করে মৃত্যুর ব্যাপারে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে।
  • ব্যক্তিগত অপছন্দের কারণে শৃঙ্খলা ভাঙা থেকে সাবধান থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন