১/৭৪. অধ্যায়ঃ

সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতার গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ﴾ [ال عمران: ١٣٤]অর্থাৎ “(সেই ধর্মভীরুদের জন্য বেহেশত প্রস্তুত রাখা হয়েছে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে,) ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে। আর আল্লাহ (বিশুদ্ধচিত্ত) সৎকর্মশীলদেরকে ভালবাসেন।” (সূরা আলে ইমরান ১৩৪ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ١٩٩ ﴾ [الاعراف: ١٩٩]অর্থাৎ “তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন কর, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদেরকে এড়িয়ে চল।” (সূরা আ’রাফ ১৯৯ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ ٣٤ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٖ ٣٥ ﴾ [فصلت: ٣٤، ٣٥]অর্থাৎ “ভাল ও মন্দ সমান হতে পারে না। উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর; তাহলে যাদের সাথে তোমার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত। এ চরিত্রের অধিকারী কেবল তারাই হয় যারা ধৈর্যশীল, এ চরিত্রের অধিকারী তারাই হয়, যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা হা-মীম সিজদা ৩৪-৩৬ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ٤٣ ﴾ [الشورا: ٤٣]অর্থাৎ “অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয় তা দৃঢ়-সংকল্পের কাজ।” (সূরা শূরা ৪৩ আয়াত)

নম্রতার ফজিলত: কঠোরতার বদলে কোমল পথ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৬৩৯

وَعَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: « إنَّ اللهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفقَ، وَيُعْطِي عَلَى الرِّفقِ، مَا لاَ يُعْطِي عَلَى العُنْفِ، وَمَا لاَ يُعْطِي عَلَى مَا سِوَاهُ ». رواه مسلم

উক্ত বর্ণনাকারিণী হতে বর্ণিতঃ

উক্ত বর্ণনাকারিণী (আয়েশা রা.) থেকেই বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, ’’নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতাকে ভালবাসেন। তিনি নম্রতার উপরে যা দেন তা তিনি কঠোরতা এবং অন্য কোন জিনিসের উপর দেন না।’’ (মুসলিম) [১]

সহীহুল বুখারী ৬৯২৭, মুসলিম ২৫৯৩, তিরমিযী ২৭০১, আহমাদ ২৩৫৭০, ২৪০৩২

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৬৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মহান আল্লাহ নম্র, তিনি নম্রতাকে ভালোবাসেন। তিনি নম্রতার উপর যা দেন, তা কঠোরতা এবং অন্য কোনো জিনিসের উপর দেন না। এখানে “নম্রতার ফজিলত” স্পষ্টভাবে এসেছে। অনেক সময় মানুষ মনে করে কঠোর হলেই কাজ হবে, কিন্তু এই হাদিস কোমল পন্থার বড় মূল্য দেখায়। পরিবারে, উপদেশে, কথা বলায়, ভুল ধরিয়ে দেওয়ায় এবং মানুষের সঙ্গে লেনদেনে নম্রতা অনেক ভালো ফলের কারণ হতে পারে। তবে নম্রতা মানে দুর্বলতা নয়; বরং নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত ও সুন্দরভাবে আচরণ করা। আল্লাহ যে গুণ ভালোবাসেন, তা চর্চা করা মুমিনের জন্য উত্তম। তাই কঠোর ভাষা ও রূঢ় আচরণের বদলে কোমলতা বেছে নেওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নম্রতা আল্লাহর প্রিয় গুণ হিসেবে এসেছে।
  • কঠোরতার বদলে কোমলতা অনেক ভালো ফলের কারণ হতে পারে।
  • মানুষকে সংশোধন করতেও নরম ভাষা দরকার।
  • নম্রতা দুর্বলতা নয়, বরং নিয়ন্ত্রিত ও সুন্দর আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন