১/৭৩. অধ্যায়ঃ
সচ্চরিত্রতার মাহাত্ম্য
আল্লাহ তা’আলা বলেন,﴿ وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ٤ ﴾ [القلم: ٤]অর্থাৎ “তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।” (সূরা ক্বালাম ৪ আয়াত)তিনি আরো বলেন,﴿ ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ ﴾ [ال عمران: ١٣٤]অর্থাৎ “সেই দ্বীনদারদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে।” (সূরা আলে ইমরান ১৩৪ আয়াত)
জান্নাতের পথ হাদিস: তাকওয়া, সচ্চরিত্র ও মুখের হেফাজত
রিয়াদুস সলেহিন : ৭/৬৩২
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৭/৬৩২
وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عَنْ أكثرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ ؟ قَالَ:«تَقْوَى اللهِ وَحُسنُ الخُلُقِ »، وَسُئِلَ عَنْ أكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: « الفَمُ وَالفَرْجُ ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح »
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)কে জিজ্ঞাসা করা হল যে, ’কোন্ আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে?’ তিনি বললেন, ’’আল্লাহভীতি ও সচ্চরিত্র।’’ আর তাঁকে (এটাও) জিজ্ঞাসা করা হল যে, ’কোন্ আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে?’ তিনি বললেন, ’’মুখ ও যৌনাঙ্গ (অর্থাৎ উভয় দ্বারা সংঘটিত পাপ)।’’ (তিরমিযী হাসান সহীহ সূত্রে) [১]
তিরমিযী ২০০৪, ইবনু মাজাহ ৪২৪৬, আহমাদ ৭৮৪৭, ৮৮৫২, ৯৪০৩
রিয়াদুস সলেহিন হাদিস ৭/৬৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞাসা করা হয়, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। তিনি বলেন, আল্লাহভীতি ও সচ্চরিত্র। আবার জিজ্ঞাসা করা হয়, কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেন, মুখ ও যৌনাঙ্গ; অর্থাৎ এ দুটির মাধ্যমে সংঘটিত পাপ। এখানে “জান্নাতের পথ” খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে। তাকওয়া মানুষকে আল্লাহর ভয় ও সচেতনতার সঙ্গে চলতে শেখায়, আর সচ্চরিত্র মানুষের সঙ্গে সুন্দর আচরণ শেখায়। একই সঙ্গে মুখের কথা এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ না করলে বড় ক্ষতি হতে পারে। তাই এই হাদিস আমাদের ভেতরের তাকওয়া, বাইরের আচরণ এবং নিজের অঙ্গ-প্রত্যঙ্গের হেফাজত—সব দিকেই সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাকওয়া ও সচ্চরিত্র জান্নাতের পথে গুরুত্বপূর্ণ কারণ।
- মুখের কথা নিয়ন্ত্রণ করা দীনদারির গুরুত্বপূর্ণ অংশ।
- যৌনাঙ্গের হেফাজত পাপ থেকে বাঁচার বড় উপায়।
- আল্লাহভীতি ও ভালো আচরণ একসঙ্গে থাকা উচিত।
