১/৬৩. অধ্যায়ঃ

আখেরাতের কাজে প্রতিযোগিতা করা এবং বরকতময় জিনিস অধিক কামনা করার বিবরণ

আল্লাহ তা’আলা বলেন,﴿وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ﴾ [المطففين: ٢٦]অর্থাৎ “এ ব্যাপারে (জান্নাত লাভের জন্য) প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।” (সূরা মুত্বাফফিফীন ২৬ আয়াত)

আল্লাহর বরকত থেকে কেউ অমুখাপেক্ষী নয়: আইয়ূব আ.-এর শিক্ষা

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/৫৭৫

وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «بَيْنَا أيُّوبُ عليه السلام يَغْتَسِلُ عُرْيَاناً، فَخَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أيُّوبُ يَحْثِي في ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ - عَزَّ وَجَلَّ -: يَا أيُّوبُ، ألَمْ أكُنْ أغْنَيتكَ عَمَّا تَرَى ؟! قَالَ: بَلَى وَعِزَّتِكَ وَلَكِنْ لاَ غِنى بِيْ عَنْ بَرَكَتِكَ ». رواه البخاري

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’একদা আইয়ূব আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করছিলেন। অতঃপর তাঁর উপর সোনার পঙ্গপাল পড়তে লাগল। আইয়ূব আলাইহিস সালাম তা আঁজলা ভরে ভরে বস্ত্রে রাখতে আরম্ভ করলেন। সুতরাং তাঁর প্রতিপালক আয্যা অজাল্ল তাঁকে ডাক দিলেন, ’হে আইয়ূব! তুমি যা দেখছ তা হতে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দইনি?’ তিনি বললেন, ’অবশ্যই, তোমার ইজ্জতের কসম! কিন্তু আমি তোমার বরকত হতে অমুখাপেক্ষী নই।’’ (বুখারী) [১]

সহীহুল বুখারী ২৭৯, ৩৩৯১, ৭৪৯৩, নাসায়ী ৪০৯, আহমাদ ৭২৬৭, ৭৯৭৮, ২৭৩৭৬, ৮৩৬৪, ৯৯৮০, ১০২৬০

রিয়াদুস সলেহিন হাদিস ২/৫৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم আইয়ূব আলাইহিস সালামের একটি ঘটনা বলেছেন। তিনি গোসল করছিলেন, তখন তাঁর ওপর সোনার পঙ্গপাল পড়তে লাগল। তিনি তা আঁজলা ভরে বস্ত্রে রাখতে লাগলেন। তখন আল্লাহ তাঁকে ডাক দিয়ে বললেন, তুমি যা দেখছ তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করিনি? আইয়ূব আলাইহিস সালাম বললেন, অবশ্যই, আপনার ইজ্জতের কসম; কিন্তু আমি আপনার বরকত থেকে অমুখাপেক্ষী নই। এই কথায় গভীর শিক্ষা আছে। মানুষ ধনী বা স্বচ্ছল হলেও আল্লাহর বরকতের দরকার সবসময় থাকে। সম্পদ থাকা এক বিষয়, আর আল্লাহর বরকত পাওয়া আরেক বিষয়। তাই মুমিন সম্পদকে অহংকারের কারণ বানায় না; বরং আল্লাহর দেওয়া বরকতকে মূল্য দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বচ্ছলতা থাকলেও আল্লাহর বরকতের প্রয়োজন থাকে।
  • সম্পদকে অহংকারের কারণ বানানো ঠিক নয়।
  • আল্লাহর নিয়ামতকে মূল্য দেওয়া মুমিনের সুন্দর গুণ।
  • বরকত ছাড়া সম্পদ মানুষের আসল কল্যাণ নিশ্চিত করে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন