১/৫৮. অধ্যায়ঃ

বিনা চাওয়ায় এবং বিনা লোভ-লালসায় যে মাল পাওয়া যাবে তা নেওয়া জায়েয

না চেয়ে পাওয়া সম্পদ: লোভ নয়, সঠিক ব্যবহার

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৫৪৩

عَن سَالِمِ بنِ عَبدِ اللهِ بنِ عُمَرَ، عَن أَبِيهِ عَبدِ اللهِ بنِ عُمَرَ، عَن عَمَرَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يُعْطِيني العَطَاءَ، فَأقُولُ: أَعطِهِ مَنْ هُوَ أفْقَرُ إِلَيْهِ مِنّي. فَقَالَ:«خُذْهُ، إِذَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ شَيْءٌ وَأنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ، فَخُذْهُ فَتَمَوَّلْهُ، فَإنْ شِئْتَ كُلْهُ، وَإنْ شِئْتَ تَصَدَّقْ بِهِ، وَمَا لاَ، فَلاَ تُتبِعهُ نَفْسَكَ» قَالَ سَالِمٌ: فَكَانَ عَبدُ الله لاَ يَسألُ أحَداً شَيْئاً، وَلاَ يَرُدُّ شَيْئاً أُعْطِيَه. متفقٌ عَلَيْهِ

সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) আমাকে যখন কিছু দান করতেন, তখন আমি বলতাম, ’আমার চেয়ে যে বেশি অভাবী তাকে দিন।’ (একদা) তিনি বললেন, ’’তুমি তা নিয়ে নাও। যখন তোমার কাছে এই মাল আসে, আর তোমার মনে লোভ না থাকে এবং তুমি তা যাচ্ঞাও না করে থাক, তাহলে তা গ্রহণ কর এবং তা নিজের মালের সাথে মিলিয়ে নাও। অতঃপর তোমার ইচ্ছা হলে তা খাও, নতুবা দান করে দাও। এ ছাড়া তোমার মনকে তাতে ফেলে রেখো না।’’সালেম ইবন আব্দুল্লাহ ইবন উমর বলেন, ’এ কারণেই (আমার আব্বা) আব্দুল্লাহ কারো কাছে কিছু চাইতেন না এবং তাঁকে কেউ কিছু দিতে চাইলে তা প্রত্যাখ্যান করতেন না। (বরং গ্রহণ করে নিতেন।)’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ১৪৭৩, ৭১৬৪, মুসলিম ১০৪৫, নাসায়ী ২৬০৫, ২৬০৬, ২৬০৭, ২৬০৮, আবূ দাউদ ১৬৪৭, আহমাদ ১০১, ১৩৭, ২৮১, ৩৭৩, দারেমী ১৬৪৭

রিয়াদুস সলেহিন হাদিস ১/৫৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সম্পদ গ্রহণের একটি সুন্দর আদব শেখানো হয়েছে। উমর (রাঃ) যখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে কিছু পেতেন, তিনি বলতেন—আমার চেয়ে বেশি অভাবীকে দিন। তখন নবীজি (صلى الله عليه وسلم) তাকে বলেন, যদি কোনো মাল তোমার কাছে আসে, আর তুমি তা পাওয়ার জন্য লোভী না হও এবং কারো কাছে তা চেয়েও না থাকো, তাহলে তা গ্রহণ করো। এরপর চাইলে নিজে ব্যবহার করো, চাইলে দান করো। কিন্তু যে জিনিস তোমার কাছে আসে না, তার পেছনে মন লাগিয়ে রেখো না। এই হাদিস লোভহীনতা, আত্মসম্মান ও দানের ভারসাম্য শেখায়। আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) এ শিক্ষা মেনে কারো কাছে চাইতেন না, আবার দেওয়া হলে ফিরিয়েও দিতেন না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লোভ না করে পাওয়া মাল গ্রহণ করা বৈধ হতে পারে।
  • মানুষের কাছে চাওয়া থেকে নিজেকে বাঁচানো ভালো।
  • প্রাপ্ত সম্পদ নিজের প্রয়োজন বা দানের কাজে লাগানো যায়।
  • যা পাওয়া যায়নি, তার পেছনে মন ঝুলিয়ে রাখা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন