১/৫৭. অধ্যায়ঃ

অল্পে তুষ্টি, চাওয়া হতে দূরে থাকা এবং মিতাচারিতা ও মিতব্যয়িতার মাহাত্ম্য এবং অপ্রয়োজনে চাওয়ার নিন্দাবাদ

আল্লাহ তা’আলা বলেন,وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا﴾[هود: ٦]অর্থাৎ “আর ভূপৃষ্ঠে বিচরণকারী কোন এমন প্রাণী নেই যে, তার রুযী আল্লাহর দায়িত্বে নেই।” (সূরা হূদ ৬ আয়াত)তিনি আরো বলেন,﴿ لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡ‍َٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ﴾[البقرة: ٢٧٣]অর্থাৎ “(দান) অভাবগ্রস্ত লোকদের প্রাপ্য; যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে, জীবিকার সন্ধানে ভূপৃষ্ঠে ঘোরা-ফেরা করতে পারে না। তারা কিছু চায় না বলে, অবিবেচক লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাদেরকে তাদের লক্ষণ দেখে চিনতে পারবে; তারা লোকদের কাছে নাছোড়বান্দা হয়ে যাচ্ঞা করে না।” (সূরা বাক্বারাহ ২৭৩ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿ وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُواْ لَمۡ يُسۡرِفُواْ وَلَمۡ يَقۡتُرُواْ وَكَانَ بَيۡنَ ذَٰلِكَ قَوَامٗا ٦٧﴾[الفرقان: ٦٦]অর্থাৎ “যারা ব্যয় করলে অপচয় করে না, কার্পণ্যও করে না; বরং তারা এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।” (সূরা ফুরকান ৬৭ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴿وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ ٥٦ مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ٥٧﴾[الذاريات: ٥٦، ٥٧]অর্থাৎ “আমি সৃষ্টি করেছি জ্বিন ও মানুষকে কেবল এ জন্য যে, তারা আমারই ইবাদত করবে। আমি তাদের নিকট হতে জীবিকা চাই না এবং এও চাই না যে তারা আমার আহার্য যোগাবে।” (সূরা যারিয়াত ৫৬-৫৭ আয়াত)

ভিক্ষা মুখে জখমের মতো: নিরুপায় অবস্থার ব্যতিক্রম

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১২/৫৩৮

وَعَن سَمُرَةَ بنِ جُنْدُبٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إنَّ المَسْأَلَةَ كَدٌّ يَكُدُّ بِهَا الرَّجُلُ وَجْهَهُ، إِلاَّ أنْ يَسْأَلَ الرَّجُلُ سُلْطاناً أَوْ في أمْرٍ لاَ بُدَّ مِنْهُ ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

সামুরাহ ইবনে জুন্দুব রাদ্বিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’ভিক্ষা করা এক জখম করার কাজ, তা দ্বারা মানুষ নিজ চেহারাকে জখম করে। কিন্তু সে ব্যক্তি যদি বাদশাহর কাছে চায় অথবা নিরুপায় হয়ে চায় (তাহলে তা স্বতন্ত্র)।’’ (তিরমিযী, হাসান সহীহ) [১]

তিরমিযী ৬৮১, নাসায়ী ২৫৯৯, ২৬০০, আহমাদ ১৯৬০০, ১৯৭০৭

রিয়াদুস সালেহীন হাদিস ১২/৫৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ভিক্ষা করা এমন এক কাজ, যার দ্বারা মানুষ নিজের চেহারাকে জখম করে। এর অর্থ হলো, অকারণে মানুষের কাছে হাত পাতা মানুষের মর্যাদা কমিয়ে দেয় এবং আত্মসম্মানে আঘাত করে। তবে হাদিসে দুটি ব্যতিক্রমও এসেছে: কেউ যদি বাদশাহ বা শাসকের কাছে চায়, অথবা এমন নিরুপায় অবস্থায় চায় যেখান থেকে বাঁচার জন্য চাওয়া ছাড়া উপায় নেই। তাই এই হাদিসে ভিক্ষাকে একেবারে সব অবস্থায় একইভাবে বলা হয়নি; বরং অকারণ চাওয়া থেকে সতর্ক করা হয়েছে এবং প্রকৃত প্রয়োজনে ভিন্ন অবস্থা রাখা হয়েছে। ভিক্ষা মুখে জখমের মতো হাদিস আমাদের শেখায়, মানুষের মর্যাদা রক্ষা করা দরকার, কিন্তু সত্যিকারের বিপদে সাহায্য চাওয়াও কখনো দরকার হতে পারে। ভারসাম্যপূর্ণ বুঝটাই এখানে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অকারণে ভিক্ষা করা আত্মসম্মানে আঘাত করে।
  • নিরুপায় অবস্থার কথা হাদিসে আলাদা করে বলা হয়েছে।
  • শাসকের কাছে প্রাপ্য বা দরকারি সাহায্য চাওয়ার ব্যতিক্রম এসেছে।
  • মানুষের কাছে চাওয়ার আগে নিজের মর্যাদা ও প্রয়োজন ভেবে দেখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন