১/৫১. অধ্যায়ঃ
আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব
আল্লাহ তা’আলা বলেন,﴿قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴾[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴿وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴾[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴿ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴾[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴾[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ’রাফ ১৫৬ আয়াত)
জানাযার সুপারিশ: তাওহীদবাদী মুসলিমদের দোয়ার মর্যাদা
রিয়াদুস সলেহিন : ১৯/৪৩৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৯/৪৩৫
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ:«مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيقُومُ عَلَى جَنَازَتهِ أرْبَعُونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللهِ شَيئاً، إلاَّ شَفَّعَهُمُ اللهُ فِيهِ ». رواه مسلم
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, ’’যে কোনো মুসলিম মারা যায় আর তার জানাযায় এমন চল্লিশজন লোক শরীক হয়, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। নিশ্চয় আল্লাহ তার ব্যাপারে তাদের সুপারিশ কবূল করেন।’’ (মুসলিম) [১]
মুসলিম ৯৪১, আহমাদ ২৫০৫
রিয়াদুস সলেহিন হাদিস ১৯/৪৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাযার নামাযে অংশ নেওয়া তাওহীদবাদী মুসলিমদের সুপারিশের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কোনো মুসলিম মারা গেলে তার জানাযায় যদি চল্লিশজন এমন লোক দাঁড়ায় যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, আল্লাহ তার ব্যাপারে তাদের সুপারিশ কবুল করেন। এখানে জানাযার নামায, মুসলিম সমাজের দোয়া এবং তাওহীদের গুরুত্ব একসঙ্গে আছে। হাদিসটি আমাদের শেখায়, মৃত মুসলিম ভাইয়ের জন্য জানাযায় অংশ নেওয়া শুধু সামাজিক কাজ নয়; এটি দোয়া ও সুপারিশের একটি বড় সুযোগ। একই সঙ্গে যারা জানাযায় দাঁড়ায়, তাদের তাওহীদভিত্তিক ঈমানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এই হাদিস জীবিতদের জন্যও তাওহীদের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত মুসলিমের জানাযায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ আমল।
- তাওহীদবাদী মুসলিমদের দোয়া মৃতের জন্য উপকারী হতে পারে।
- শিরক থেকে বেঁচে থাকা মুমিনের মূল পরিচয়।
- জানাযা মুসলিম সমাজের পারস্পরিক দায়িত্বের একটি অংশ।
