১/৫১. অধ্যায়ঃ

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন,﴿قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴾[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴿وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴾[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴿ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴾[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴾[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ’রাফ ১৫৬ আয়াত)

পাঁচ ওয়াক্ত নামায: পবিত্রতার নদীর মতো শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৮/৪৩৪

وَعَن جَابِرٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مَثَلُ الصَّلَوَاتِ الخَمْسِ كَمَثَلِ نَهْرٍ جَارٍ غَمْرٍ عَلَى بَابِ أحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَوْم خَمْسَ مَرَّات ». رواه مسلم

জাবের (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’পাঁচ ওয়াক্তের নামাযের উদাহরণ প্রচুর পানিতে পরিপূর্ণ ঐ নদীর মত, যা তোমাদের কারো দুয়ারের (সামনে বয়ে) প্রবাহিত হয়, যাতে সে দৈনিক পাঁচবার গোসল করে।’’ (মুসলিম) [১]

মুসলিম ৬৬৮, আহমাদ ১৩৮৬৩, ১৩৯৯৯, ১৪৪৩৯, দারেমী ১১৮২

রিয়াদুস সালেহীন হাদিস ১৮/৪৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم পাঁচ ওয়াক্ত নামাযের প্রভাব বোঝাতে খুব সহজ একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাযের উদাহরণ এমন এক প্রবাহিত নদীর মতো, যা কারও দরজার সামনে আছে, আর সে প্রতিদিন পাঁচবার সেই নদীতে গোসল করে। যেমন বারবার গোসল করলে শরীরের ময়লা দূর হয়, তেমনি নিয়মিত নামায বান্দার জীবনে পবিত্রতা ও সংশোধনের বড় কারণ হয়। হাদিসে সরাসরি নামাযের তুলনা পরিচ্ছন্নতার সঙ্গে করা হয়েছে। এতে বোঝা যায়, নামায শুধু একটি রুটিন কাজ নয়; এটি দিনে বারবার আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ। মুমিনের জন্য পাঁচ ওয়াক্ত নামায তার অন্তর, আচরণ ও আল্লাহর সঙ্গে সম্পর্ককে বারবার নতুন করে জাগিয়ে তোলে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওয়াক্ত নামায মুমিনের জীবনে পবিত্রতার বড় মাধ্যম।
  • নিয়মিত নামায মানুষকে আল্লাহর দিকে বারবার ফিরিয়ে আনে।
  • নামাযের গুরুত্ব বোঝাতে নবীজি صلى الله عليه وسلم সহজ উদাহরণ দিয়েছেন।
  • দিনের বিভিন্ন সময়ে নামায বান্দাকে আত্মসংশোধনের সুযোগ দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন