১/৪৯. অধ্যায়ঃ

লোকের বাহ্যিক অবস্থা ও কার্যকলাপের ভিত্তিতে বিধান প্রয়োগ করা হবে এবং তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহকে সঁপে দেওয়া হবে।

আল্লাহ তা’আলা বলেন,﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٥ ﴾ [التوبة: ٥]অর্থাৎ “কিন্তু যদি তারা তওবা করে, যথাযথ নামায পড়ে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও।” (সূরা তওবাহ ৫ আয়াত)

বাহ্যিক আমল দেখে বিচার: অন্তরের হিসাব আল্লাহর হাতে

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/৪০০

وَعَن عَبدِ اللهِ بنِ عُتبَةَ بنِ مَسعُودٍ، قَالَ: سَمِعْتُ عُمَرَ بنَ الخَطَّابِ رضي الله عنه، يَقُولُ: إنَّ نَاساً كَانُوا يُؤْخَذُونَ بِالوَحْيِ في عَهْدِ رَسُولِ الله صلى الله عليه وسلم، وَإنَّ الوَحْيَ قَدِ انْقَطَعَ، وإِنَّمَا نَأخُذُكُمُ الآنَ بما ظَهَرَ لَنَا مِنْ أعمَالِكُمْ، فَمَنْ أظْهَرَ لَنَا خَيْراً أمَّنَّاهُ وَقَرَّبْنَاهُ، وَلَيْسَ لَنَا مِنْ سَرِيرَتِهِ شَيْء، اللهُ يُحَاسِبُهُ فِي سَرِيرَتِهِ، وَمَنْ أظْهَرَ لَنَا سُوءاً لَمْ نَأمَنْهُ وَلَمْ نُصَدِّقْهُ وَإنْ قَالَ: إنَّ سَرِيرَتَهُ حَسَنَةٌ . رواه البخاري

আব্দুল্লাহ ইবনু উত্‌বাহ্‌ ইবনু মাসঊদ হতে বর্ণিতঃ

আমি উমার ইবনু খাত্তাবকে বলতে শুনেছি, ’রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কিছু লোককে অহী দ্বারা পাকড়াও করা হত। কিন্তু অহী এখন বন্ধ হয়ে গেছে। (সুতরাং) এখন আমরা তোমাদের বাহ্যিক কার্যকলাপ দেখে তোমাদেরকে পাকড়াও করব। অতঃপর যে ব্যক্তি আমাদের জন্য ভাল কাজ প্রকাশ করবে, তাকে আমরা নিরাপত্তা দেব এবং তাকে আমরা নিকটে করব। আর তাদের অন্তরের অবস্থার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহই তার অন্তরের হিসাব নেবেন। আর যে ব্যক্তি আমাদের জন্য মন্দ কাজ প্রকাশ করবে, তাকে আমরা নিরাপত্তা দেব না এবং তাকে সত্যবাদীও মনে করব না; যদিও সে বলে আমার ভিতর (নিয়ত) ভাল।’ (বুখারী) [১]

সহীহুল বুখারী ২৬৪১, নাসায়ী ৪৭৭৭, আবূ দাউদ ৪৫৩৭, আহমাদ ২৮৮

রিয়াদুস সালেহীন হাদিস ৬/৪০০-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমার ইবনু খাত্তাব (রাঃ) একটি গুরুত্বপূর্ণ নীতি বলেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময় অহীর মাধ্যমে কিছু মানুষের গোপন অবস্থা জানা যেত, কিন্তু অহী বন্ধ হয়ে গেছে। তাই এখন মানুষের বাহ্যিক কাজ দেখে আচরণ করা হবে। যে ব্যক্তি ভালো কাজ প্রকাশ করবে, তাকে নিরাপত্তা ও নৈকট্য দেওয়া হবে; তার অন্তরের ব্যাপারে মানুষের দায় নেই। আল্লাহ তার অন্তরের হিসাব নেবেন। আর যে মন্দ কাজ প্রকাশ করবে, তাকে নিরাপদ ও সত্যবাদী মনে করা হবে না, যদিও সে বলে তার ভিতর ভালো। বাহ্যিক আমল হাদিস আমাদের শেখায়, সমাজে বিচার অনুমান বা দাবি দিয়ে নয়; প্রকাশ্য কাজের ভিত্তিতে হয়। অন্তরের চূড়ান্ত বিচার আল্লাহর হাতে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষ প্রকাশ্য কাজ দেখে আচরণ করবে; অন্তরের বিচার আল্লাহর।
  • ভালো কাজ প্রকাশ পেলে নিরাপত্তা ও আস্থা তৈরি হয়।
  • মন্দ কাজ প্রকাশ করে শুধু ভালো নিয়তের দাবি যথেষ্ট নয়।
  • গোপন অবস্থা নিয়ে নিশ্চিত দাবি করা মানুষের কাজ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন