১/৪৯. অধ্যায়ঃ

লোকের বাহ্যিক অবস্থা ও কার্যকলাপের ভিত্তিতে বিধান প্রয়োগ করা হবে এবং তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহকে সঁপে দেওয়া হবে।

আল্লাহ তা’আলা বলেন,﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٥ ﴾ [التوبة: ٥]অর্থাৎ “কিন্তু যদি তারা তওবা করে, যথাযথ নামায পড়ে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও।” (সূরা তওবাহ ৫ আয়াত)

ইসলাম গ্রহণ করলাম বললে থেমে যাওয়া: কলেমার মর্যাদার হাদিস

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/৩৯৭

وَعَن أَبي مَعبَدٍ المِقدَادِ بنِ الأسْوَدِ رضي الله عنه، قَالَ: قُلْتُ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم: أرَأيْتَ إنْ لَقِيتُ رَجُلاً مِنَ الكُفَّارِ، فَاقْتتَلْنَا، فَضَرَبَ إحْدَى يَدَيَّ بِالسَّيْفِ، فَقَطَعَها، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ، فَقَالَ: أسْلَمْتُ لِلّهِ، أَأَقْتُلُهُ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَعْدَ أنْ قَالَهَا ؟ فَقَالَ: «لاَ تَقْتُلهُ » فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَطَعَ إحْدَى يَدَيَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا ؟! فَقَالَ: لا تَقتُلْهُ، فإنْ قَتَلْتَهُ فَإنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أنْ تَقْتُلَهُ، وَإنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ - مُتَّفَقٌ عَلَيهِ

আবূ মা‘বাদ মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ মা’বাদ মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বললাম, ’’আপনি বলুন, যদি আমি কোন কাফেরের সম্মুখীন হই এবং পরস্পরের মধ্যে লড়ি, অতঃপর সে তরবারি দিয়ে আমার হাত কেটে দেয়, তারপর আমার (পাল্টা) আক্রমণ থেকে বাঁচার জন্য সে একটি গাছের আশ্রয় নিয়ে বলে, ’আমি আল্লাহর ওয়াস্তে ইসলাম গ্রহণ করলাম।’ তার এ কথা বলার পর হে আল্লাহর রাসূল! আমি কি তাকে হত্যা করব?’’তিনি বললেন, ’’তাকে হত্যা করো না।’’ আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! সে আমার একটি হাত কেটে ফেলবে। কাটার পর সে ঐ কথা বলবে তাও?’ তিনি বললেন, ’’তুমি তাকে হত্যা করো না। যদি তুমি তাকে হত্যা কর, তাহলে (মনে রাখ) সে তোমার সেই মর্যাদা পেয়ে যাবে, যাতে তুমি তাকে হত্যা করার পূর্বে ছিলে। আর তুমি তার ঐ কথা বলার পূর্বের অবস্থায় উপনীত হবে।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৪০১৯, ৬৮৬৫, মুসলিম ৯৫, আবূ দাউদ ২৬৪৪, আহমাদ ২৩২৯৯, ২৩৩০৫, ২৩৩১৯

রিয়াদুস সলেহিন হাদিস ৩/৩৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ) একটি কঠিন যুদ্ধ-পরিস্থিতি নিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে প্রশ্ন করেন। যদি কোনো শত্রু লড়াইয়ের সময় হাত কেটে ফেলার পর গাছের আশ্রয় নিয়ে বলে, ‘আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম’, তাহলে কি তাকে হত্যা করা যাবে? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে বলেন, তাকে হত্যা করো না। মিকদাদ (রাঃ) আবার হাত কাটার বিষয়টি বললেও একই উত্তর দেওয়া হয়। হাদিসের শিক্ষা হলো, ইসলাম গ্রহণের ঘোষণা এবং কলেমার মর্যাদা খুব বড়। যুদ্ধের উত্তাপ, ব্যক্তিগত ক্ষতি বা সন্দেহের কারণে ঘোষিত ইসলামকে অগ্রাহ্য করা যাবে না। ইসলামী স্কলারদের মতে, এ ধরনের বিষয় আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার অধীনে বুঝতে হয়, ব্যক্তিগত প্রতিশোধ হিসেবে নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইসলাম গ্রহণের ঘোষণা শুনে থেমে যাওয়া জরুরি।
  • ব্যক্তিগত ক্ষতি বিচারকে অন্ধ করতে পারে; তাই সতর্কতা দরকার।
  • কলেমার মর্যাদা যুদ্ধের পরিস্থিতিতেও রক্ষা করা হয়েছে।
  • অন্তরের সত্যতা আল্লাহ জানেন, মানুষ বাহ্যিক ঘোষণা দেখে চলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন