১/৪৫. অধ্যায়ঃ

ভাল লোকদের সাথে সাক্ষাৎ করা, তাঁদের সাহচর্য গ্রহণ করা, তাঁদেরকে ভালবাসা, তাঁদেরকে বাড়িতে দাওয়াত দেওয়া, তাঁদের কাছে দো‘আ চাওয়া এবং বরকতময় স্থানসমূহের দর্শন

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَإِذۡ قَالَ مُوسَىٰ لِفَتَىٰهُ لَآ أَبۡرَحُ حَتَّىٰٓ أَبۡلُغَ مَجۡمَعَ ٱلۡبَحۡرَيۡنِ أَوۡ أَمۡضِيَ حُقُبٗا ٦٠ ﴾ [الكهف: ٦٠] إِلَى قوله تَعَالَى : ﴿ قَالَ لَهُۥ مُوسَىٰ هَلۡ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمۡتَ رُشۡدٗا ٦٦ ﴾ [الكهف: ٦٦]অর্থাৎ “(স্মরণ কর,) যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছে আমি থামব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব।” -এখান থেকে আল্লাহর বাণী:- “মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা হতে আমাকে শিক্ষা দেবেন এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি?” (সূরা কাহফ ৬০-৬৬ আয়াত)তিনি আরো বলেন,﴿ وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ﴾ [الكهف: ٢٨]অর্থাৎ “তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখ যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে।” (সূরা কাহফ ২৮ আয়াত

সৎ সঙ্গী নির্বাচন: আতরওয়ালা ও কামারের উদাহরণ

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/৩৬৭

وَعَن أَبي مُوسَى الأَشعَرِي رضي الله عنه أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «إِنَّمَا مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَجَلِيسِ السُّوءِ، كَحَامِلِ المِسْكِ، وَنَافِخِ الْكِيرِ، فَحَامِلُ الْمِسْكِ: إمَّا أنْ يُحْذِيَكَ، وَإمَّا أنْ تَبْتَاعَ مِنْهُ، وَإمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحاً طَيِّبَةً، وَنَافِخُ الكِيرِ : إمَّا أنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإمَّا أنْ تَجِدَ مِنْهُ رِيحاً مُنْتِنَةً». مُتَّفَقٌ عَلَيهِ

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হল, কস্তুরী বহনকারী (আতরওয়ালা) ও হাপরে ফুৎকারকারী (কামারের) ন্যায়। কস্তুরী বহনকারী (আতরওয়ালা) হয়তো তোমাকে কিছু দান করবে অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী (কামার) হয়ত তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।’’[১] (বুখারী, মুসলিম)

সহীহুল বুখারী ২১০১, ৫৫৩৪, মুসলিম ২৬২৮, আহমাদ ১৯১২৭, ১৯১৬৩

রিয়াদুস সলেহিন হাদিস ৪/৩৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর প্রভাব খুব সহজ উদাহরণে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সৎ সঙ্গীকে কস্তুরী বহনকারীর সাথে তুলনা করেছেন। তার কাছ থেকে তুমি কিছু পেতে পারো, কিনতে পারো, অথবা অন্তত সুগন্ধ পেতে পারো। অর্থাৎ ভালো মানুষের সঙ্গ কোনো না কোনোভাবে উপকার করে। আর অসৎ সঙ্গীকে কামারের হাপরের সাথে তুলনা করা হয়েছে। সে তোমার কাপড় পুড়িয়ে দিতে পারে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পেতে পারো। অর্থাৎ খারাপ সঙ্গ কখনো সরাসরি ক্ষতি করে, কখনো ধীরে ধীরে চরিত্রে খারাপ প্রভাব ফেলে। তাই সৎ সঙ্গী নির্বাচন ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুত্ব, আড্ডা ও কাছের মানুষ বাছাইয়ে এই হাদিস খুব বাস্তব শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎ সঙ্গী মানুষকে ভালো কাজে উৎসাহিত করে।
  • অসৎ সঙ্গী সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতির কারণ হতে পারে।
  • বন্ধু নির্বাচন চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে।
  • ভালো মানুষের কাছে থাকলে অন্তত ভালো প্রভাব পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন