১/৩৯. অধ্যায়ঃ

প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন,﴿وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡ‍ٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ﴾ [النساء: ٣٦]অর্থাৎ তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। (সূরা নিসা ৩৬ আয়াত)

উত্তম প্রতিবেশী ও সঙ্গী: ভালো আচরণই আসল পরিচয়

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/৩১৬

وَعَن عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللهِ تَعَالَى خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيرُ الجِيرَانِ عِنْدَ الله تَعَالَى خَيْرُهُمْ لِجَارِهِ». رواه الترمذي، وَقالَ : حديث حسن

আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বোত্তম, যে তার প্রতিবেশীর দৃষ্টিতে সর্বাধিক উত্তম।’’(তিরমিযী-হাসান) [১]

তিরমিযী ১৯৪৪, আহমাদ ৬৫৩০, দারেমী ২৪৩৭

রিয়াদুস সালেহীন হাদিস ৯/৩১৬-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ভালো সঙ্গ। এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম। এখানে মানুষের ভালো হওয়া নিজের দাবির ওপর নির্ভর করছে না; বরং যার সঙ্গে সে থাকে, তার কাছে সে কেমন—এটাই গুরুত্বপূর্ণ। সঙ্গী ও প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা দৈনন্দিন জীবনের বড় পরীক্ষা। কারণ এই মানুষগুলো আমাদের আচরণ সবচেয়ে বেশি দেখে। হাদিসটি শেখায়, ভালো মুসলিম হতে চাইলে কাছের মানুষের সঙ্গে ব্যবহার সুন্দর করতে হবে। বন্ধুত্ব, সহযাত্রা, প্রতিবেশী সম্পর্ক—সব জায়গায় ভদ্রতা, সাহায্য ও নিরাপদ আচরণ দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো সঙ্গী হওয়া আল্লাহর কাছে প্রিয় গুণ।
  • প্রতিবেশীর দৃষ্টিতে ভালো হওয়া গুরুত্বপূর্ণ।
  • নিজেকে ভালো বলা নয়, আচরণে তা প্রমাণ করতে হয়।
  • কাছের মানুষের সঙ্গে ব্যবহার চরিত্রের বড় পরীক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন