১/৩৬. অধ্যায়ঃ

পরিবার-পরিজনের ভরণ-পোষণ

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ ﴾ [البقرة: ٢٣٣]অর্থাৎ “জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা।” (সূরা বাক্বারাহ ২৩৩ আয়াত)তিনি আরো বলেন,﴿ لِيُنفِقۡ ذُو سَعَةٖ مِّن سَعَتِهِۦۖ وَمَن قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهُۥ فَلۡيُنفِقۡ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُۚ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا مَآ ءَاتَىٰهَاۚ ﴾ [الطلاق: ٧]অর্থাৎ “সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন, তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন, তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না।” (সূরা ত্বালাক্ব ৭ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ ﴾ [سبا: ٣٩]অর্থাৎ “তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি তার বিনিময় দেবেন।” (সূরা সাবা ৩৯ আয়াত)

নিয়তসহ ব্যয়: স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার সওয়াব

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/২৯৮

وَعَن سَعدِ بنِ أَبي وَقَّاصٍ رضي الله عنه في حَدِيثِهِ الطَّوِيلِ الَّذِي قَدَّمنَاهُ في أَوَّلِ الكِتَابِ في بَابِ النِّيَةِ : أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم، قَالَ لَهُ: «وَإنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللهِ إلاَّ أُجِرْتَ بِهَا حَتَّى مَا تَجْعَلُ فِيْ فِيِّ امْرَأَتِك». مُتَّفَقٌ عَلَيهِ

সা‘দ ইবনু আবী অক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর দীর্ঘ (বিগত ৬ নম্বর) হাদীসে বলেন, আল্লাহর রাসূল (ﷺ) তাঁকে বলেছেন, ’’আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে, তোমাকে তার বিনিময় দেওয়া হবে। এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও বিনিময় তুমি পাবে!’’ (বুখারী, মুসলিম) [১]

সহীহুল বুখারী ৫৬, ১২৯৬, ২৭৪২, ২৭৪৪, ৩৯৩৮, ৫৩৫৪, ৫৬৫৮, ৬৩৭৩, ৬৭৩৩, মুসলিম ১৬২৮, তিরমিযী ৯৭৫, ২১১৬, ৩০৭৯, ৩১৮৯, নাসায়ী ৩৬২৬, ৩৬২৭, ৩৬২৮, ৩৬৩০, আবূ দাউদ ২৭৪০, ২৮৬৪, ৩১০৪, ইবনু মাজাহ ২৭০৮, আহমাদ ১৪৪৩, ১৪৭৭, ১৪৮২, ১৪৯১, ১৫০৪, ১৫২৭, ১৫৪৯, ১৬০২, মুওয়াত্তা মালেক ১৪৯৫, দারেমী ৩১৯৫, ৩১৯৬

রিয়াদুস সলেহিন হাদিস ৪/২৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যা ব্যয় করা হবে, তার বিনিময় দেওয়া হবে। এমনকি স্ত্রীর মুখে যে গ্রাস তুলে দেওয়া হয়, তারও বিনিময় পাওয়া যাবে। এখানে মূল বিষয় হলো নিয়ত এবং পরিবারের প্রতি স্নেহময় ব্যয়। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সাধারণ কাজ মনে হতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকলে সেটিও সওয়াবের কাজ হতে পারে। হাদিসটি শেখায়, ঘরের ছোট ছোট ভালো কাজও মূল্যবান। পরিবারের জন্য ব্যয়, যত্ন এবং ভালোবাসা—এসব শুধু আবেগের বিষয় নয়; সঠিক নিয়ত থাকলে তা নেকীর পথও হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর সন্তুষ্টির নিয়তে ব্যয় করলে প্রতিদানের কথা এসেছে।
  • স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও সওয়াবের কাজ হতে পারে।
  • ঘরের ছোট ভালো কাজকে অবহেলা করা উচিত নয়।
  • নিয়ত ভালো হলে পারিবারিক যত্নও নেকীর কারণ হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন