১/৩৩. অধ্যায়ঃ

অনাথ-এতীম, কন্যা-সন্তান ও সমস্ত দুর্বল ও দরিদ্রের সঙ্গে নম্রতা, তাদের প্রতি দয়া ও তাদের সঙ্গে বিনম্র ব্যবহার করার গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢١٥ ﴾ [الشعراء: ٢١٥]অর্থাৎ “মু’মিনদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখ।” (সূরা হিজর ৮৮ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ وَلَا تَعۡدُ عَيۡنَاكَ عَنۡهُمۡ تُرِيدُ زِينَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ﴾ [الكهف: ٢٨]অর্থাৎ “তুমি নিজেকে তাদেরই সংসর্গে রাখ যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিয়ো না।” (সূরা কাহফ ২৮ আয়াত)তিনি আরো বলেন,﴿ فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩ وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠ ﴾ [الضحا: ٩، ١٠]অর্থাৎ “অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়ো না এবং ভিক্ষুককে ধমক দিয়ো না।” (সূরা যুহা ৯-১০ আয়াত)আল্লাহ তা’আলা বলেন,﴿ أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ١ فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ٢ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣ ﴾ [الماعون: ١، ٣]অর্থাৎ “তুমি কি দেখেছ তাকে, যে (দ্বীন বা) কর্মফলকে মিথ্যা মনে করে থাকে? সে তো ঐ ব্যক্তি, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না।” (সূরা মাউন ১-৩ আয়াত)

দুর্বলদের খুঁজে আনো: সাহায্য ও রুযীর সঙ্গে অসহায়দের মর্যাদা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৩/২৭৭

وَعَنْ أَبِي الدَّردَاءِ عُوَيمِرٍ رضي الله عنه، قَالَ : سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: «ابْغُونِي الضُّعَفَاءَ، فَإنَّمَا تُنْصَرُونَ وتُرْزَقُونَ، بِضُعَفَائِكُمْ». رواه أَبُو داود بإسناد جيد

আবূ দারদা উআইমির (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, কেননা তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়।’’ (আবূ দাউদ, উত্তম সূত্রে) [১]

তিরমিযী ১৭০২, আবূ দাউদ ২৫৯৪

রিয়াদুস সালেহীন হাদিস ১৩/২৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ দারদা রাঃ বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে বলতে শুনেছেন, আমার জন্য তোমরা দুর্বলদের খুঁজে আনো; কেননা তোমাদের দুর্বলদের কারণেই তোমাদের সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়। এখানে দুর্বল বলতে সমাজে যাদের শক্তি, প্রভাব বা সম্পদ কম—তাদের কথা বোঝানো হয়েছে। হাদিসটি শুধু তাদের প্রতি দয়া দেখানোর কথা নয়; বরং তাদের মর্যাদা চিনে নেওয়ার কথা বলে। অনেক সময় সমাজ শক্তিশালী ও ধনী মানুষকে সামনে রাখে, আর দুর্বলদের পিছনে ফেলে দেয়। কিন্তু নবী صلى الله عليه وسلم দুর্বলদের খুঁজে আনার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে বোঝা যায়, তাদের দোয়া, উপস্থিতি এবং তাদের প্রতি ভালো আচরণ উম্মতের জন্য কল্যাণের কারণ হতে পারে। তাই দুর্বলদের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মান দেওয়া গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুর্বল মানুষকে খুঁজে নিয়ে সম্মান ও সহায়তা করা উচিত।
  • সাহায্য ও রুযীর ক্ষেত্রে দুর্বলদের মর্যাদা স্মরণ রাখা দরকার।
  • সমাজে প্রভাবহীন মানুষকে পিছনে ফেলে রাখা ঠিক নয়।
  • অসহায়দের পাশে দাঁড়ানো মুসলিম সমাজের ভালো গুণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন