১/২৯. অধ্যায়ঃ

মুসলিমদের প্রয়োজন পূরণ করার গুরুত্ব

আল্লাহ তা’আলা বলেন,﴿وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ﴾ [الحج: ٧٧]অর্থাৎ “উত্তম কাজ কর; যাতে তোমরা সফলকাম হতে পার।” (সূরা হাজ্জ ৭৭ আয়াত)

মুসলিম মুসলিমের ভাই: প্রয়োজন, বিপদ ও দোষে পাশে থাকা

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/২৪৯

عَنِ ابنِ عُمَرَ رَضِيَ الله عَنهُمَا : أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم، قَالَ: «المُسْلِمُ أَخُو المُسْلِم، لا يَظْلِمهُ، وَلاَ يُسْلِمُهُ. مَنْ كَانَ في حَاجَة أخيه، كَانَ اللهُ في حَاجَته، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِم كُرْبَةً، فَرَّجَ اللهُ عَنْهُ بها كُرْبَةً مِنْ كُرَبِ يَومِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِماً سَتَرَهُ اللهُ يَومَ القِيامَةِ». مُتَّفَقٌ عَلَيهِ

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে ছেড়ে দেবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতে তার দোষ-ত্রুটি গোপন করবেন।’’ (বুখারী, মুসলিম) [১]

সহীহুল বুখারী ২৪৪২, ৬৯৫১, মুসলিম ২৫৮০, তিরমিযী ১৪২৬, আবূ দাউদ ৪৮৯৩, আহমাদ ৭৯২৬

রিয়াদুস সলেহিন হাদিস ১/২৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুসলিম ভ্রাতৃত্বের বড় একটি নীতি বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মুসলিম মুসলিমের ভাই; সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে ছেড়ে দেবে না। এরপর ভাইয়ের প্রয়োজন পূরণ, বিপদ দূর করা এবং দোষ-ত্রুটি গোপন রাখার ফজিলত বলা হয়েছে। হাদিসটি আমাদের শেখায়, ভ্রাতৃত্ব শুধু আবেগ নয়; বাস্তব সাহায্য, নিরাপত্তা, সম্মান রক্ষা এবং বিপদে পাশে দাঁড়ানো এর অংশ। কেউ কষ্টে থাকলে তাকে উপেক্ষা করা, অন্যায়ের হাতে ছেড়ে দেওয়া বা তার দোষ ছড়িয়ে দেওয়া মুসলিম চরিত্রের সঙ্গে যায় না। আল্লাহর সাহায্য ও রহমতের আশা করতে হলে মানুষের সঙ্গে দয়া, সহযোগিতা ও ন্যায়ভিত্তিক আচরণ করতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিম ভাইয়ের উপর জুলুম করা যাবে না।
  • অত্যাচারীর হাতে কাউকে ছেড়ে দেওয়া মুসলিম ভ্রাতৃত্বের বিপরীত।
  • ভাইয়ের প্রয়োজন পূরণ করা আল্লাহর সাহায্য লাভের কারণ।
  • মুসলিমের দোষ গোপন রাখা সম্মান রক্ষার শিক্ষা দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন